শেষ হলো গ্র্যান্ড ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ অডিশন কার্যক্রম

ক্ষুদে সংগীত শিল্পী অন্বেষণে প্রতিযোগীতমূলক রিয়েলিটি শো-“ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ” সিজন-৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার-এর ৮ বিভাগ প্রাথমিক অডিশন কার্যক্রম শেষ হয়েছে।
সারাদেশ থেকে মোট ৩৭ হাজার ক্ষুদে প্রতিযোগীর মধ্যে থেকে ১০১ জন প্রতিযোগী পায় মুভ টু গ্র্যান্ড অডিশন কার্ড। এই ১০১ জন প্রতিযোগীকে ৩টি গ্রুপে ভাগ করে গ্র্যান্ড অডিশন কার্যক্রম সম্পন্ন হয়।
গ্র্যান্ড অডিশনে প্রধান দুই বিচারক বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস. আই. টুটুল ১০১ প্রতিযোগীর গান শুনে পরবর্তী রাউন্ড মুভ টু প্রি-ক্যাম্প রাউন্ড এ মোট ৩৭ জন ক্ষুদে প্রতিযোগীকে কার্ড দেন।
আগামী ৩ জানুয়ারী (মঙ্গলবার) পর পর ৩টি পর্বে এই গ্র্যান্ড অডিশন প্রচারিত হবে।
“ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ” সিজন-৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮টায় চ্যানেল আইতে প্রচারিত হয়।
প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস. আই. টুটুল এবং পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী।
অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ডিয়ন এ্যালমন্ড চকলেট বার।



