চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ সংবাদ সম্মেলনে উদ্বিগ্ন আমেরিকানদের ওবামার আশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার শেষ সংবাদ সম্মেলনে নতুন প্রশাসন নিয়ে উদ্বিগ্ন আমেরিকানদের আশ্বস্ত করে বলেছেন, “আমি আমেরিকার জনগণ ও এই দেশের প্রতি আস্থাশীল। আমি বিশ্বাস করি খারাপের চেয়ে ভালো মানুষের সংখ্যা বেশি।’’

ভয়েস অফ আমেরিকা জানায়, সংবাদ সম্মেলনের শেষ প্রশ্ন ছিল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পছন্দের প্রার্থী হিলারী ক্লিনটনের পরাজয়ে তার দুই কিশোরী কন্যা সাশা ও মালিহার প্রতিক্রিয়া ও তাদের প্রতি ওবামার উপদেশ নিয়ে।

জবাবে ওবামা বলেন, ফার্স্ট লেডি মিশেল এবং তার নিজের মতোই মালিহা ও সাশার মন খারাপ হয়েছে। কিন্তু তিনি তাদের নিয়ে গর্বিত, কারণ তাদের মধ্যে মানিয়ে নেয়ার ক্ষমতা আছে; তারা দেশপ্রেমিক এবং তারা নৈরাশ্যবাদী নয়।

প্রেসিডেন্ট ওবামা তার সংবাদ সম্মেলন শেষ করেন এই বলে, তিনিও সব সময় ধীরস্থির বা শান্ত থাকতে পারেন না।

“মানুষের সামনে না থাকলে আমার মধ্যেও অধৈর্য আচরণ আসে এবং কখনো-সখনো উত্তেজিত হই, অন্যদের মতো নিরাশও হই। তবে আমি বিশ্বাস করি যে আমরা ঠিক আছি। আমাদেরকে পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে চলতে হবে। আমাদেরকে পরিশ্রম করতে হবে।”

ওবামা বলেন, তার মেয়েরা সে সব বোঝেন। তারা বোঝেন সব কিছুরই শেষ আছে।

সংবাদ সম্মেলনে ওবামা হোয়াইট হাউজ প্রেস কর্পসকে ধন্যবাদ জানান। প্রায় এক ঘণ্টা কথা বলেন তিনি। মাঝে মধ্যে তার কণ্ঠ হতাশাজনক শোনালেও প্রেসিডেন্ট ওবামা বলেন, হোয়াইট হাউজে সাংবাদিকরা থাকায় তার কাজকর্ম আরও সুনিপুণভাবে করা সহজ হয়েছে।

প্রশ্ন নেয়ার আগে প্রেসিডেন্ট ওবামা টেক্সাসের হিউস্টন হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার স্ত্রী বারবারা বুশের সুস্থতার জন্য প্রার্থনা করেন।

শনিবার প্রেসিডেন্ট বুশ নিউমোনিয়ায় শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় অবসাদ ও কাশিজনিক অসুস্থতার কারণে।

৫৫ বছর বয়সী ওবামা যুক্তরাষ্ট্রের অন্য অনেক প্রেসিডেন্ট দায়িত্ব পালন শেষে অবসর নেয়ার তুলনায় অনেক কম বয়সী। অবসর জীবনে কী করবেন সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন তিনি। হয়তো আত্মজীবনী লিখবেন; ডেমোক্রেটিক দলকে সহযোগিতা করতে পারেন বলেও ওবামা জানান।

তবে স্ত্রী ও কন্যাদের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে চান বলে উল্লেখ করেন বিদায়ী প্রেসিডেন্ট।

ট্যাগ: বারাক ওবামা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতির বিরুদ্ধে চাই গণআন্দোলন

পরবর্তী

মুমিনুলও খেলছেন না দ্বিতীয় টেস্ট

পরবর্তী
ফাইল ছবি

মুমিনুলও খেলছেন না দ্বিতীয় টেস্ট

ট্রাম্পযুগ: অসীম ধ্বংসের এক পদধ্বনি?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT