শেষ ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনিশ্চিত তার অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানের বিপক্ষে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বল করার সময় হঠাৎ সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন মোস্তাফিজুর রহমান। ২.১ ওভার পর আর বোলিং করতে পারেননি। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, রোববার তাকে আরেকবার পর্যবেক্ষণ করা হবে।
সোমবার মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মোস্তাফিজ খেলতে পারবেন কিনা সেটি জানা যাবে আগামীকাল। তৃতীয় ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে সফরকারী পাকিস্তান।
টানা ম্যাচ খেলে চলেছেন মোস্তাফিজ। আইপিএল, টি-টুয়েন্টি বিশ্বকাপের পর দেশে ফিরেই খেলছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ। টানা খেলার ধকলে এই চোটের হানা এসে পড়ার শঙ্কা জাগছে বাঁহাতি পেসারকে ঘিরে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






