ভারতের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে নাসিরের দলে জায়গা না পাওয়াটা বড় এক প্রশ্নের জন্ম দিয়েছিলো। কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের বিশ্বকাপ মিশনের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগারদের অন্যতম সেরা এই অলরাউন্ডার নাসিরের একাদশে জায়গা হলো না।
আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় সানির পরিবর্তে সজিবের অন্তর্ভুক্তি অবশ্যম্ভাবি হলেও ক্লান্ত শুভাগত হোমকে নামানোয় ‘নাসির কেন নেই’ রব উঠেছিলো উচ্চকন্ঠে। যেখানে স্কোয়াডে আগে থেকেই ছিলেন অনেকবারই দলের সাফল্যে মূল ভূমিকা রাখা নাসির।
তবে দলে কেন নাসির থাকছে না এই ব্যাপারে কোচ কিংবা অধিনায়ক মাশরাফি কথা বলছেন না। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক মাশরাফি বলেছিলেন নাসিরের অন্তর্ভুক্তির কথা।
তবে নিজেদের দলের কম্বিনেশন না ভাঙতেই নাসিরের দলে জায়গা হচ্ছে না বলে মনে করছে অনেক ক্রিকেট বোদ্ধারা। একের ভেতরেই তিনের নির্ভরতা এনে দেয়া নাসির ‘আজও কেন নেই’ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে প্রশ্নের মুখোমুখি মনে হয় আজও হতে হবে মাশরাফিকে।





