অতিরিক্ত সময়ে শেষ বাঁশির আগমুহূর্তে গোল করে নাটকীয় জয় পেল ইংল্যান্ড। ওয়েলসকে ২-১ গোলে হারিয়ে মর্যাদার ম্যাচে জয় পায় রুনি-ভার্দিরা। জয়সূচক গোলটি করেন ড্যানিয়েল স্টারিজ।
বৃহস্পতিবার ফ্রান্সের স্তাদে বোলার্ত দেলেলিস স্টেডিয়ামের ম্যাচে প্রথমার্ধে রিয়াল তারকা গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় ওয়েলস। 
৩৫ গজ দূর থেকে বেলের অসাধারণ ফ্রি কিক থেকে নেওয়া গোলটি ছিল দেখার মতো। ম্যাচের ৪২ মিনিটে বেলের এ গোলে চাপের মুখেই পড়ে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে গোল আদায়ের লক্ষ্যে লাগাতার আক্রমলে ইংল্যান্ড।এর সুবাদে গোলের দেখা পায় তারা। বদলি খেলতে নেমে ভার্ডি গোল আদায় করেন ম্যাচের ৫৬ মিনিটে।
যোগ করা সময়ে ৯১ মিনিটে ডেলে আলির পাস থেকে গোল করে দলকে জয় এনে দেন ড্যানিয়েল স্টারিজ।

গ্রুপের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে জয় পেয়েছে ওয়েলস। আর রাশিয়ার সঙ্গে ম্যাচে ১-১ গোলের ড্রতে পয়েন্ট খুইয়েছিল ইংল্যান্ড।







