আন্তর্জাতিক

‘শেষ বল’ পর্যন্ত লড়বেন ইমরান খান

ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তিনি রাজনৈতিক ও জাতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান জানান, দেশের জন্য তিনি শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

গতকাল বৃহস্পতিবার রাতে এক টুইটে তিনি এ কথা বলেন।

টুইট বার্তায় তিনি জানান, আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। একই সঙ্গে তিনি জানান, আজ শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি।

জিও নিউজের এক খবরে বলা হয়েছে, আদালতের রায়ের আগে আইনজীবী টিমের সঙ্গে বৈঠকে ইমরান বলেছিলেন, আদালতের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে তিনি রাজি আছেন।

বৃহস্পতিবার কাসিম সুরির অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত ও সংসদ ভেঙে দেওয়াকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এতে করে দেশটির পার্লামেন্ট পুনর্বহাল হলো এবং আগামী শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে।

এদিন যদি ইমরান খান অনাস্থা ভোটে জেতেন তাহলে তার প্রধানমন্ত্রীর পদ থাকবে। নয়ত তাকে ছাড়তে হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব।

তার প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার একটি পথই এখন খোলা। সেটি হলো অনাস্থা ভোটে জয়।

বিষয়টি আদালত তার রায়ে বিশেষ করে উল্লেখ করে দিয়েছেন।

এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবের ওপর অবশ্যই ভোট হতে হবে।

এই ভোটে যদি প্রধানমন্ত্রী ইমরান খান হেরে যান তাহলে জাতীয় পরিষদ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। আর যদি ইমরান খান অনাস্থা ভোটে জেতেন তাহলে তিনিই আগের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ও দেশটির সরকারও আগের মতো তাদের কার্যক্রম চালাবে।

বিষয়:ইমরান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…