ফুটবল

শেষ পর্যন্ত লড়াই করতে চান রোনালদো

রোনালদো গোল করে উদযাপন করছেন, ফুটবল মাঠে দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো একটি ফুটবল ম্যাচে গোল করে উদযাপন করছেন, দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চারদিকে যখন সমালোচনার ঝড় এমন সময় ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচ সিটির বিপক্ষে ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিন ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেয়েছে ৩-২ গোলে। জয় তুলে সতীর্থদের উদ্দেশ্যে পর্তুগিজ সুপার স্টার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, শেষ পর্যন্ত লড়াই করতে চান তিনি।

‘এই জয়ে প্রিমিয়ার লিগের ট্র্যাকে ফেরায় আমি খুব খুশি। আগেই বলেছি, ব্যক্তিগত অর্জনগুলো তখনই মূল্যবান যখন এটা দল হিসেবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। ক্যারিয়ারে ৬০তম হ্যাটট্রিক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের ৩ পয়েন্ট এনে দিয়েছে।’

সতীর্থদের উদ্দেশ্যে রোনালদো বলেন, ‘ভালো খেলেছ বন্ধুরা, সবার কাছ থেকে অসাধারণ প্রচেষ্টা ছিল। আমরা হাল ছাড়ছি না, শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছি!’

দারুণ জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে এখন রেড ডেভিলরা। চ্যাম্পিয়ন লিগের রেসে টিকে থাকতে আগামী ২০ এপ্রিল শক্তিশালী লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রালফ রাঙ্গনিক শিষ্যরা।

বিষয়:নরউইচ সিটি ম্যানচেস্টার ইউনাইটেড রাঙ্গনিক রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…