রাজনীতি

শেষ নিদ্রায় শায়িত হলেন মওদুদ আহমদ পুত্র

শেষ নিদ্রায় শায়িত হলেন মওদুদ আহমদ পুত্র

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদকে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তৃতীয় নামাজে জানাযা শেষে নানা পল্লীকবি জসিম উদ্দীনের কবরের পাশে দাফন করা হয়েছে।

এর আগে বাদ যোহর ঢাকায় হাইকোর্ট মাজার সংলগ্ন মসজিদে আমানের ২য় নামাজে জানাযা হয়। জানাযায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ব্যারিস্টার রফিকুল হক, প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ, ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান এবং সুপ্রিমকোর্টের বিচারপতিসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

জানাযা শেষে দাফনের জন্য আমানের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে।

বিকেলে জেলা সদরের তাম্বুলখানা গ্রামে সর্বশেষ জানাজা শেষে আমানকে দাফন করা হয় নানা পল্লী কবি জসিম উদ্দিনের কবরের পাশে। সকালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বসুর হাট মুজিব কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

বিষয়:ব্যারিস্টার মওদুদ মওদুদ আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…