স্পোর্টস

শেষ চারে নাদাল-মারে

শেষ চারে নাদাল-মারে

বার্সেলোনা ওপেনের শেষ চারে উঠে গেছেন রাফায়েল নাদাল। এই নিয়ে দশবার এ টুর্নামেন্টের শেষ চারে উঠলেন স্প্যানিশ সুপারস্টার। নাদালের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্কটিশ তারকা অ্যান্ডি মারেও।

গত সপ্তাহে মন্টে কার্লো ওপেনে খেতাব জেতার পর স্পেনের ১৪টি গ্র্যান্ড-স্ল্যামজয়ী নাদাল এখন দুরন্ত ছন্দে। শুক্রবার রাতে নিজের দেশের অন্যতম মেগা টুর্নামেন্টে রাফা কোর্টের উল্টোদিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন অবাছাই সাউথ কোরীয় চুং হিওনকে।

এমনিতে এই ম্যাচ সহজেই জিতে নেয়ার কথা ছিল নাদালের। কিন্তু তা হয়নি। বরং কোরীয় প্রতিদ্বন্দ্বী স্পেনীয় মহাতারকার যথেষ্ট ঘাম ঝরিয়েছেন।

প্রথম সেটে একসময় ৩-‌১ এগিয়েও যান চুং। যদিও এই অগ্রগতি পরেরদিকে আর ধরে রাখতে পারেননি। প্রথম সেটে রাফাই জেতেন ৭-‌৬ (‌‌৭-‌১)‌‌ ফলে। দ্বিতীয় সেটে অবশ্য কোরীয়কে দাঁড়াতেই দেননি নাদাল। ৬-‌১ জিতে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলেন। এবার শেষ চারের লড়াইয়ে রাফার সামনে আর্জেন্টিনার হোরাসিও জেবালস।

নাদালের মতোই এদিন বেশ লড়াই করে জিতেছেন বিশ্বের এক নম্বর অ্যান্ডি মারেও। স্পেনেরই অ্যালবার্ট ‌র‌্যামোস-‌ভিনোলাসের বিরুদ্ধে প্রথম সেটে হেরে গিয়েও পরেরদিকে ম্যাচে ফিরে আসেন স্কটিশ তারকা। মারের ম্যাচে স্কোরলাইন ২-‌৬, ৬-‌৪, ৭-‌৬ (‌‌৭-‌৪)। ফাইনালে উঠতে সেমিতে মারে খেলবেন ডোমিনিক থিয়েমের বিপক্ষে।

বিষয়:নাদাল মারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…