চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ হাসিনা মায়ের মতো, জয় একমাত্র বন্ধু’

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
৭:০৫ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাতৃসম’ বলে শুভেচ্ছা জানিয়ে ভুটানের রাজা জিগমে কেসার নামংয়েল ওয়াংচুক বলেছেন, প্রধানন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে তার একমাত্র বন্ধু।

মঙ্গলবার দুপুরের আগে আগে ভুটানের রাজা জিগমে কেসার নামংয়েল ওয়াংচুকের সঙ্গে দেখা করতে রাজপ্রসাদে যান বাংলাদেশের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন যোগাযোগ সচিব এম এ এন ছিদ্দিক। প্রায় ৪৫ মিনিট ধরে রাজার সঙ্গে কথা বলেন বাংলাদেশের মন্ত্রী। রাজার সঙ্গে বৈঠকে ভুটান থেকে জলবিদ্যুৎ কেনার আগ্রহ প্রকাশ করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠক শেষে ওবায়দুল কাদের চ্যানেল আইকে বলেন, চার দেশের সড়ক যোগাযোগ চুক্তিতে ভুটানের রাজা অত্যন্ত খুশি হয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে রেল যোগাযোগ রয়েছে তা ভুটান পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবও দিয়েছেন রাজা।

Banglabid

সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এছাড়া ভারতের সাথে চালু হওয়া বাস সার্ভিসের বর্ধিত রুট ভূটান পর্যন্ত নিয়ে আসার বিষয়টি প্রস্তাব করেছেন তিনি। রাজার সাথে বৈঠকে ভূটানকে মংলা সমুদ্র বন্দর ব্যবহারেরও প্রস্তাব করেছেন বাংলাদেশের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী।

ভুটানের রাজা বৈঠকে স্মৃতিচারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময় সজীব ওয়াজেদ জয়ের সাথে তার বন্ধুত্ব হয় । এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীকে ‘মাতৃসম’ অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন ভূটানের রাজা। জয়-কে বাংলাদেশে তার একমাত্র ‘বন্ধু’ বলেছেন রাজা। তবে তিনি রাজা আর জয় প্রধানমন্ত্রীপুত্র তা তাদের বন্ধুত্বে কখনো বড় হয়ে ওঠেনি।

ভুটানের রাজা রাষ্ট্রীয় সফরের বাইরে ব্যক্তিগত সফরেও বাংলাদেশে আসতে চেয়েছেন বলে জানান, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুটান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT