চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ হাসিনা: দ্য এসেন্স অফ হার ওয়ার্ল্ড’ বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A
দ্য এসেন্স অফ হার ওয়ার্ল্ড বইয়ের মোড়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সম্প্রতি লন্ডনের ক্লারিজেস হোটেলে ‘শেখ হাসিনা: দ্য এসেন্স অফ হার ওয়ার্ল্ড’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

এরপর ফিলামেন্ট পাবলিশিং-র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস ডে প্রেস সচিবকে বইটির একটি বিশেষ সংস্করণ প্রদান করেন। এসময় লেখক আশেকুন নবী চৌধুরী, তার স্ত্রী সামছুন নাহার লুনা ও  ডেপুটি প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ফিলামেন্ট পাবলিশিং লিমিটেড বাংলাদেশি সাংবাদিক আশেকুন নবী চৌধুরীর লেখা বইটি প্রকাশ করেছে। এই বইয়ে মোট পাঁচটি অধ্যায়ে লেখক শেখ হাসিনার চার দশকব্যাপী লেখাগুলোর বিস্তারিত পর্যালোচনা করে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমান্তরালে এক শক্তিশালী সাহিত্যিক সত্ত্বার পরিচয় তুলে ধরেছেন।

লেখক এই দুই সত্ত্বার বিশ্বাস ও আদর্শের একটি সুস্পষ্ট মেলবন্ধন দেখিয়েছেন। এছাড়া শেখ হাসিনার লেখায় জীবনের গভীর ও অর্থপূর্ণ যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তাও এই বইয়ের অন্যতম পর্যালোচনার বিষয় হিসেবে উঠে এসেছে। এছাড়া সাহিত্য জগতে শেখ হাসিনার অভিযাত্রার একটি ধারাবাহিক চিত্র তার প্রধান প্রধান লেখাগুলোর উদ্ধৃতিসহ তুলে ধরায় বইটি গবেষণার সহায়ক হয়ে ওঠেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সম্প্রতি লন্ডনের ক্লারিজেস হোটেলে বইটির মোড়ক উন্মোচন করেন, যেখানে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি তাঁর ঐতিহাসিক আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করেছিলেন।

ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত। তার লেখা নিয়ে গবেষণামূলক এই নতুন বইতে শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের পাশাপাশি সাহিত্যিক সত্ত্বার বলিষ্ঠতাও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’
ফিলামেন্ট পাবলিশিং-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস ডে প্রেস সচিব ইহসানুল করিমকে বইটির একটি বিশেষ সংস্করণ প্রদান করে বলেন, ‘এই বইয়ে লেখক শেখ হাসিনার চার দশকের লেখাগুলো বিশদভাবে বিশ্লেষণ করে এবং এসবের মূল বিষয়বস্তুর ওপর আলোকপাত করে একজন সফল রাজনৈতিক নেতার মধ্যে একজন পরিপূর্ণ সাহিত্যিককে আবিস্কার করেছেন।’

বইটির প্রচ্ছদ এবং ভেতরের অঙ্গসজ্জা শেখ হাসিনার ছবি দিয়ে অলঙ্কৃত করা। ছবিগুলো তুলেছেন ফটোসাংবাদিক সাইফুল ইসলাম কল্লোল। অ্যামাজনের মাধ্যমে এবং যুক্তরাজ্যের বৃহত্তম অনলাইন বই বিক্রেতা ‘বুক ডিপোজিটরি’ থেকে বইটি বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে।sharethis sharing button

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরবর্তী

কমেছে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

পরবর্তী
ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কমেছে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

বাংলাদেশ ফুটবল দল জিতের উল্লাসে মেতে উঠেছে, দর্শকরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে স্তম্ভিত করে ফাইনালে কোরিয়ার সামনে জাপান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT