চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার জন্যই ঐতিহাসিক বিজয়: নানক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার জন্যই নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন: নির্বাচনে আওয়ামী লীগের এই বিশাল বিজয় শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার জন্যই সম্ভব হয়েছে। উন্নয়নের পথে চলার জন্য আওয়ামী লীগকে জনগণ ভোটের মাধ্যমে ঐতিহাসিক বিজয় অর্জনে ভূমিকা রেখেছে।

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

Banglabid

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সাম্প্রদায়িক অশুভ শক্তির ধারক বাহক বিএনপি জামায়াত ও ঐক্যফ্রন্টকে প্রত্যাখান করেছে। তাদের (বিএনপি-জামায়াত) বিষ দাঁত ভেঙে দিয়েছে।

তিনি বলেন: নির্বাচনে আওয়ামী লীগের এই বিশাল বিজয়ে দলের পক্ষ থেকে কোনো বিজয় মিছিল বা আনন্দ শোভাযাত্রা করা হবে না। তবে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Reneta

এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন: ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল ও বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের রায় প্রত্যাখান করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রত্যাখান করেছে।

তিনি বলেন: আমরা বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের দাবিকে প্রত্যাখান করছি। গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা (বিএনপি-ঐক্যফ্রন্ট) আবারো তারা প্রমাণ করল যে, তারা এ দেশের উন্নয়ন ও গণতন্ত্র চায় না। তারা গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে তিনি আরো বলেন: নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে জনগণ তার সমুচিত জবাব দেবে। তবে, আমরা আশা করি, তারা এ ধরনের দাবি থেকে সরে দাঁড়াবে।

তিনি নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য দেশের জনগণকে অভিনন্দন জানান।

নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি), সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের এ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনজাহাঙ্গীর কবির নানকনির্বাচনশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি দলে রুমানা

পরবর্তী

বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন মাথা ঘামাবে ভারত?

পরবর্তী
নির্বাচন

বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন মাথা ঘামাবে ভারত?

নতুনভাবে নির্বাচন করার সুযোগ নেই: সিইসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT