চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে রোনালদোবিহীন লা লিগা, রোনালদোকে নিয়ে সিরি আ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ, গত নয় বছর ধরে এই দুই নাম স্প্যানিশ লা লিগার দিকে চুম্বকের মতো টেনেছে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তকে। এবারও মেসি থাকছেন, কিন্তু রোনালদো হয়ে গেছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। তাতে নয় মৌসুম পর সময়ের একজন মহাতারকাকে ছাড়াই লা লিগা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর রোনালদোকে নিয়ে আবারও জেগে ওঠার অপেক্ষায় ইতালিয়ান সিরি আ।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২.১৫ মিনিটে জিরোনা ও রিয়াল ভ্যালাদোলিদ ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৮-১৯ লা লিগা মৌসুম। একই রাতে ২.১৫ মিনিটে নামবে রিয়াল বেটিস ও লেভান্তে।

শনিবার রাত ২.১৫ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মৌসুম শুরু হবে দেপোর্তিভো আলাভেসের ম্যাচ দিয়ে। ম্যাচটি হবে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। আর রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে গেটাফের বিপক্ষে, রোববার রাত ২.১৫ মিনিটে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে ভ্যালেন্সিয়ার মাঠে, সোমবার রাত ১২টায়।

রোনালদোর ছোঁয়ায় নতুন করে জেগে ওঠা সিরি আর নতুন মৌসুম শুরু হবে জুভেন্টাসের ম্যাচ দিয়েই। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় চিয়েভো ভেরনার মাঠে নামার মধ্য দিয়ে শুরু হবে জুভদের ‘স্কুডেট্টো’ ধরে রাখার মিশন। আর এই ম্যাচের মধ্যে দিয়েই শুরু হতে পারে ইতালিতে রোনালদো যুগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলা লিগা ২০১৮-১৯লিড স্পোর্টসসিরি আ ২০১৮-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT