চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে নিরবের ‘অফিসার রিটার্নস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

মে মাসে হয়েছিল চিত্রনায়ক নিরবের ‘অফিসার রিটার্নস’ ছবির মহরত। শিডিউল ও চিত্রনাট্যের জন্য থমকে ছিল ছবির শুটিং। তবে সব প্রস্তুতি শেষে আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে ‘অফিসার রিটার্নস’ ছবির শুটিং।

ছবির পরিচালক বন্ধন বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে এমন খবর জানান। তিনি বলেন, ১ তারিখ থেকে ১০ দিন শুটিং হবে, ঢাকা ও গাজীপুরে। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে কিছুদিন পরেই।

অ্যাকশন ও কিছু ড্রামা দৃশ্যের শুটিং হবে প্রথম লটে। যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছি সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে- এমনটাই মনে করেন নির্মাতা বন্ধন বিশ্বাস।

‘অফিসার রিটার্নস’ নিয়ে নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। যে তার দায়িত্ব পালনে সবসময় রাফ অ্যান্ড টাফ। তিনি বলেন, ছবির গল্প আমাকে মুগ্ধ করেছে। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনছি। দৈহিক গড়নেও দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন।

নিরব আরো বলেন, ‘অফিসার রিটার্নস’ মৌলিক ছবি। এটাই হবে দর্শকদের ভালো লাগার মূল হাতিয়ার।

‘অফিসার রিটার্নস’ ছবির গল্প লিখেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। ছবির মহরত হয়েছিল এফডিসির জহির রায়হান কালার ল্যাবে। সেখানে জানা গিয়েছিল, ছবিতে নিরবের নায়িকা জলি। নির্মাতা জানান, প্রথম লটে নায়ক নিরবের শুটিং হবে। নায়িকা থাকবেন না।

এই ছবিতে আরো অভিনয় করেছেন শক্তি খান, নিশু, আলেক জেন্ডার বো, সাদেক বাচ্চু, শিমুল খান।

ট্যাগ: অনন্ত জলিলঅফিসার রিটার্নসনিরবনিশুলিড বিনোদনশিমুল খানসাদেক বাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীন কি উইঘুর মুসলিমদের নিশ্চিহ্ন করতে চায়?

পরবর্তী

বারাক ওবামা-হিলারি ক্লিনটনের বাসায় বোমা

পরবর্তী

বারাক ওবামা-হিলারি ক্লিনটনের বাসায় বোমা

ব্যাটিংয়ে যুবাদের অনুজ্জ্বল একদিন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT