আজ শুরু হচ্ছে বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-সেভেনের সম্মেলন। বিশ্বের সাতটি ধনী দেশ জার্মানির আল্পসের বেভারিয়ানে আয়োজিত সম্মেলনে যোগ দেওয়র জন্য প্রস্তুত। এরইধ্যে দেশগুলোর নেতারা জার্মানি পৌঁছে গেছেন।
সম্মেলনটিকে পূর্ব ইউক্রেন নিয়ে বিরাজিত সংঘাত ইস্যুতে রাশিয়ার উপর কুটনৈতিক চাপ বহাল রাখার আলোচনার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও ফিফার দুর্নীতি এবং গ্রিসের ঋন সংকট নিয়েও সম্মেলনে আলোচনা হবে।
ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার পরিপ্রেক্ষিতে জি-এইট গত বছর রাশিয়াকে জোট থেকে বাদ দেয়। এরপর এটি আগের মতো জি-সেভেন নাম ধারণ করে।
জি-সেভেনের সম্মেলন আগামী জুন পর্যন্ত চলবে।




