চাইনিজ তাইপের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দলের শুরুর একাদশে নেই তারকা মিডফিল্ডার সানজিদা আক্তার। কোচের দায়িত্বে আসা জেমস বাটলারের অধীনে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া মুনকি আক্তারের অভিষেক হল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে খেলা মাঠে গড়াবে। মেয়েদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। সফরকারী দলটির বর্তমান র্যাঙ্কিং ৪০, আর ১৪০তম স্থানে আছে লাল-সবুজের দল।
তিন ডিফেন্ডার, পাঁচ মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে স্বাগতিক একাদশ সাজানো হয়েছে। দেশসেরা গোলরক্ষক রূপনা চাকমা যথারীতি পোস্টপ্রহরী থাকছেন।
আগামী ৩ জুন একই প্রতিপক্ষের সঙ্গে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন সাবিনা-তহুরারা, খেলা গড়াবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
বাংলাদেশের শুরুর একাদশ
গোলরক্ষক: রূপনা চাকমা।
ডিফেন্ডার: শিউলি আজিম (সহ-অধিনায়ক), আফিদা খন্দকার, মাসুরা পারভীন,
মিডফিল্ডার: মনিকা চাকমা, মুনকি আক্তার, মাতসুসিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, সাবিনা খাতুন (অধিনায়ক)।








