বাংলাদেশ-সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের শুরুতেই কুইন্টন ডি কককে ফিরিয়ে দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ২ রানে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়াদের উদ্বোধনী এ ব্যাটসম্যান। এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক।
প্রথম ওয়ানডে ম্যাচে পরাজয়ের পর সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের। অন্যদিকে একম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে বাংলাদেশ দলে ফিরেছেন রুবেল হোসেন। স্পিনার জুবায়ের হোসেনের বদলে দলে জায়গা পেয়েছেন এই পেস বোলার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
সাউথ আফ্রিকা একাদশ: হাশিম আমলা ( অধিনায়ক) কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলি রোসো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারডিয়েন, ক্রিস মরিস, কাইল এবোট, কাগিসো রাবাদ, ইমরান তাহির।







