দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতেই মুস্তাফিজুর রহমান কুইন্টন ডি কককে ফিরিয়ে দেওয়ার পর সাউথ আফ্রিকা ইনিংসে আঘাত হেনেছেন আরেক পেসার রুবেল হোসেন। প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলাকে পরিস্কার বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন রুবেল। ফেরার আগে ৩৭ বলে ২২ রান করেছেন আমলা।
প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন কক। ব্যক্তিগত ২ রানে মুস্তাফিজের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়াদের উদ্বোধনী এ ব্যাটসম্যান।
এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক।
প্রথম ওয়ানডে ম্যাচে পরাজয়ের পর সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের।
অন্যদিকে একম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে বাংলাদেশ দলে ফিরেছেন রুবেল হোসেন। স্পিনার জুবায়ের হোসেনের বদলে দলে জায়গা পেয়েছেন এই পেস বোলার।







