ক্রিকেট

শুরুটা তামিমের মত হল না

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

উড়ে গিয়েই তড়িঘড়ি খেলতে নেমেছিলেন পিএসএলে। কিন্তু শুরুটা রানে করতে পারলেন না তামিম ইকবাল। আসরের উদ্বোধনী ম্যাচে পেশোয়ারের হয়ে ওপেন করতে নেমে ১১ রানে ফিরেছেন টাইগার তারকা।

দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে এসে মুলতান সুলতানসের বিপক্ষে শুরুটা ভাল হয়নি পেশোয়ার জালমির। তামিমের আগেই ফিরে গেছেন আরেক উদ্বোধনী কামরান আকমল (০)।

তামিম এদিন দেখেশুনেই শুরু করেছিলেন। প্রথম আট বলে নেন ৩ রান। পরে টানা দুই চার। তার পরের বলেই থামে ১১ বলে ১১ রানের ইনিংসটি। মোহাম্মদ ইরফানের বলে জুনায়েদ খানের হাতে ক্যাচ দিয়েছেন বাঁহাতি ওপেনার।

মূর্তিকারিগর

টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি মঞ্চ পিএসএলের গত আসরে টানা রান পেয়েছেন, গত বিপিএলেও রানে ছিলেন, জাতীয় দলের জার্সিতেও সাম্প্রতিক পাফরম্যান্স নজরকাড়াই! দুবাইয়ে তাই শুরুটা তামিমের মত হল না বলাই যায়!

বিষয়:তামিম ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…