চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত শুভ-ফারিয়া, ঘ্রাণশক্তি হারিয়েছেন শিহাব শাহীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

করোনায় আক্রান্ত হয়েছেন দেশের দুই তারকা মুখ আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। অন্যদিকে করোনা টেস্ট না করালেও শরীরে করোনার প্রায় সব উপসর্গই পাচ্ছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন নির্মাতা শিহাব শাহীন।

শনিবার বিকেলে শিহাব শাহীন বলেন, করোনার প্রায় সব উপসর্গই নিজের মধ্যে টের পাচ্ছি। শরীর ব্যথা, হালকা জ্বর (এই মুহূর্তে ৯৯.৫) আর কোনো ধরনের গন্ধ পাচ্ছি না।

নির্মাতা বলেন, টেস্ট করাইনি, শিগগির টেস্ট করাবো। তবে ধরে নিয়েছি করোনাই হয়েছে। তাছাড়া আমার শুটিং ইউনিটে যেহেতু করোনা পজিটিভ ধরা পড়েছে, নুসরাত ফারিয়া টেস্ট করালো, তারও পজিটিভ এসেছে- তাই ধরেই নিয়েছি আমিও পজিটিভ।

Banglabid

নুসরাত ফারিয়াকে নিয়ে সম্প্রতি ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মের শুটিং শুরু করেছিলেন শিহাব শাহীন। গত ৯ ডিসেম্বর সর্বশেষ শুটিং করেছেন। এরপরই শারীরিকভাবে করোনা সংক্রমণের বিষয়টি আঁচ করেন তারা। উপসর্গ দেখা দিলে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার করোনা টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে।

তবে ‘যদি কিন্তু তবু’র শুটিংয়ের অন্য কারো এখন পর্যন্ত করোনার উপসর্গ নেই বলেও জানান নির্মাতা। তিনি বলেন, শুটিং শুরুর আগে আমরাতো সবাই পুরোপুরি সুস্থ ছিলাম, ইউনিটে মাস্ক পরা বাধ্যতামূলক ছিলো। তাও করোনা চলে আসলো। আসলে কাজ করলে করোনা কন্ট্রোল করা মুশকিল, অন্তত আমাদের সিচুয়েশনে।

অন্যদিকে আরিফিন শুভ ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ এর জন্য শুটিং শুরু করেছিলেন। গত ৯ তারিখে হঠাৎ করে অসুস্থ অনুভব করলে তিনি কাজ থেকে বিরতি নেন। পরবর্তীতে করোনা টেস্ট করালে রেজাল্ট পজিটিভ আসে।

Reneta

বিষয়টি নিজেই তার অফিশিয়াল ফেসবুকে এসে জানান। বলেন, শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ।

তিনি বলেন, আমি অফিশিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি আমার বাড়িতে বিশ্রামে আছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভকরোনানুসরাত ফারিয়ালিড বিনোদনশিহাব শাহীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উর্দুভাষীদের পুনর্বাসনে সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

পরবর্তী

কক্সবাজারে মামলা জট কমানোর উদ্যোগ

পরবর্তী

কক্সবাজারে মামলা জট কমানোর উদ্যোগ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমে বেড়েছে মৃত্যু

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT