তথ্যপ্রযুক্তি

১০ বছর ধরে এখনও কেনো সবার পছন্দ ‘ম্যাকবুক এয়ার’?

১০ বছর ধরে এখনও কেনো সবার পছন্দ ‘ম্যাকবুক এয়ার’?

১০ বছরে পা রেখেছে বিশ্বের সবচেয়ে পাতলা ও আকর্ষনীয় ল্যাপটপ অ্যাপলের ‘ম্যাকবুক এয়ার’। স্টিভ জবস সান্স ফ্রান্সিসকোতে ১০ বছর আগে ম্যাকবুকযাত্রা শুরু করেছিলেন, তারপর থেকেই প্রযুক্তি বিশ্বে এটি অন্যতম বহুল ব্যবহ্নত ল্যাপটপ।

এই ১০ বছরে ৭টি ম্যাকবুক নিয়ে এসেছে স্টিভ জবসের কোম্পানি। প্রতিটি ম্যাকবুকেই ছিল আলাদা আলাদা সুবিধা আর অপশন।

২০০৮ সালে প্রথম ম্যাকবুক এয়ার উম্মোচন অনুষ্ঠানে স্টিভ জবস
২০০৮ সালে প্রথম ম্যাকবুক এয়ার উম্মোচন অনুষ্ঠানে স্টিভ জবস

২০০৮ সালের যে ম্যাকবুক, তার ওজন ছিল প্রায় ৩ পাউন্ডের মতো। বর্তমানে আকার একই রেখে ম্যাকবুকের ওজন দাড়িয়েছে ২ পাউন্ডের কম।

ম্যাকবুক এয়ারের পুরাতন মডেল
ম্যাকবুক এয়ারের পুরাতন মডেল

সাধারণত ল্যাপটপের কি-বোর্ডে নানা সমস্যা দেখা দেয় ও তা পরিবর্তন করা বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু স্টিভ জবস সেই প্রথম থেকেই ম্যাকবুকের কি-বোর্ডের মানে কোনো ধরণের ছাড় দেননি। এছাড়া ১৬ থেকে ১২.৫ ইঞ্চির মনিটরের ল্যাপটপের বাজারে ১৩ ইঞ্চির আকার নিয়ে বাজারে এক অনন্য অবস্থান তৈরি করেছে। ঝকঝকে স্ত্রিণ, শক্তিশালী নেট কার্ড, দারুণ স্পিকারছাড়াও দীর্ঘসময় ধরে চলা ব্যাটারি ও প্রসেসরের দারুণ কর্মক্ষমতার কারণে চোখ বন্ধ করে ম্যাকবুক কিনেছে ক্রেতারা।

নতুন মডেলের ম্যাকবুক এয়ার
নতুন মডেলের ম্যাকবুক এয়ার

অন্য ল্যাপটপগুলোর তুলনায় ম্যাকবুকের দাম বেশ চড়া, এতে কোনো ছাড় দেবার কোনো লক্ষণ দেখা যায়নি গত ১০ বছরে। তার কারণ হিসেবে ম্যাকবুকের মান উল্লেখ করা হয়েছে। আর সে কারণেই হয়তো অন্য বিভিন্ন কোম্পানির ল্যাপটপ গ্রাহকের পছন্দের তালিকার ১ নম্বর থেকে ম্যাকবুককে সরাতে পারেনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…