চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আবেগতাড়িত করেছিল বন্যাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আই অনলাইন- রেজওয়ানা চৌধুরী বন্যা

বাংলাদেশে রবীন্দ্র সংগীত চর্চাকারী যেসব শিল্পী আছেন তাদের মধ্যে অগ্রগণ্য বলে পরিচিত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশের বহু মানুষের কাছে তিনি প্রিয় বন্যা বা বন্যাদি।

রংপুরে জন্ম নেয়া রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গুরু হিসেবে পেয়েছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক প্রতিভাবান শিল্পীদের। এখন পর্যন্ত কণিকারর শিষ্য হিসেবে তিনিই সবচেয়ে বেশি জনপ্রিয় বলে বিবেচনা করা হয়।

শুধু সংগীত চর্চাই নয়, শিক্ষকতার ক্ষেত্রেও তিনি কাজ করে যাচ্ছেন নিরলস ভাবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ছাড়াও বর্তমানে দায়িত্ব পালন করছেন নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন হিসেবে। ১৯৯২ সালে নিজ উদ্যোগে চালু করেছেন ‘সুরের ধারা’ নামের গানের প্রতিষ্ঠান।

তাঁর জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁর শিক্ষার্থীদের নিয়ে। সেখানে ফোনে সরাসরি শুভেচ্ছা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ আরও অনেকেই। কয়েক বছর আগে রেজওয়ানা চৌধুরী বন্যার এক জন্মদিনে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানেই তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই ফোনকলের স্মৃতিচারণ করলেন তিনি।

জানালেন, দেশের প্রধানমন্ত্রী সকালে উঠে গান শোনেন এবং এমন একটি অনুষ্ঠানে শিল্পীকে ফোন দিয়ে সরল মনে শুভেচ্ছা জানাচ্ছেন এটা পুরো জাতির জন্যই আনন্দের ব্যাপার। প্রধানমন্ত্রী কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও তাঁর এই সূক্ষ্ম ও সংবেদশীল মন রেজওয়ানা চৌধুরী বন্যাকে আবেগতাড়িত করেছে প্রবলভাবে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার খবর মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল বলে জানান বন্যা। এখনও কোথাও গেলে সেই ফোনের কথা মনে করিয়ে দেয় তাকে সবাই।

Reneta

ভক্ত শ্রোতার ভালোবাসা ছাড়াও অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ২০১৬ সালে পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’। এছাড়া বঙ্গভূষণ’ পদক, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ সম্প্রতি পেয়েছেন পশ্চিম বাংলার সংগীত মহাসম্মান পুরস্কার।

রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনে চ্যানেল আই অনলাইনের এর পক্ষ থেকে থাকল অশেষ শুভকামনা।

ছবি- ওবায়েদুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেজওয়ানা চৌধুরী বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT