চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু গবেষণা করলেই চলবে না, ফলাফল জানতে চাই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু গবেষণা করলেই চলবে না, সেই গবেষণার ফলাফলও জানতে চাই। তার মাধ্যমে জনগণের জীবন মানে কি উন্নয়ন হচ্ছে সেটাও জানতে চাই। মানুষ যেন বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে।

বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সেসময় তিনি আরও বলেন, ‘আমাদের যতটুকু সম্পদ আছে; সেগুলো যেন সঠিক ব্যবহার করা যায় তার জন্যই গবেষণা প্রতিষ্ঠান করে দিয়েছি। দেশের উন্নয়নের জন্য গবেষণা খুবই জরুরি। স্ট্রবেরি এখন দেশে উৎপাদন হচ্ছে। যিনি স্ট্রবেরি উৎপাদন করেন তিনি পাঠালেন। মন্ত্রিসভার সবাই খেলো। গবেষণা ছাড়া তো আর স্ট্রবেরি উৎপাদন হতো না। আমরা পুষ্টি নিশ্চয়তার উপর গুরুত্ব দিচ্ছি। গবেষণার ফলে তরকারী ও সবজি উৎপাদনে আমরা যথেষ্ট এগিয়েছি।’

Banglabid

প্রধানমন্ত্রী মনে করেন, স্কুলে বিজ্ঞান শিক্ষা উন্মুক্ত থাকা উচিত। স্কুলে সবাই বিজ্ঞান পড়বে। যখন স্কুল থেকে কলেজে যাবে, তখন তারা সিদ্ধান্ত নেবে সে বিজ্ঞান নাকি অন্য কিছু পরবে।  যতটা গবেষণা হচ্ছে, যিনি গবেষণা করছেন তার একটা ডেটাবেজ থাকা দরকার। তাহলে কে কোথায় কোন গবেষণা করছেন এবং সেটা দেশের কোন কাজে লাগানো যায় সেটা জানা যাবে।

তিনি যোগ করেন, ‘আমাদের শিশুদের যেন আমাদের মতো ভুগতে না হয়। তারা যেন একটা সুন্দর ভবিষ্যত, একটা সুন্দর দেশ পায়।  আর যেন বাংলাদেশকে থমকে দাঁড়াতে না হয়। উন্নয়নের যত পরিকল্পনা সব সকলের জন্য হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণাপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাফেলোশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT