চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার সন্ধ্যায় ‘গণ্ডি’, শনিবার ‘ঊনপঞ্চাশ বাতাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর। প্রতিদিনই বিভিন্ন বিভাগে দেখানো হচ্ছে দেশ বিদেশের সিনেমা। এই উৎসবের প্রায় প্রতি সন্ধ্যায় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে চলছে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দেখানো হবে ফাখরুল আরেফিনের ‘গণ্ডি’ এবং শনিবার (২৩ জানুয়ারি) একই ভেন্যুতে একেই সময়ে দেখানো হবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’।

এরমধ্যে গেল বছর করোনার আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুবর্ণা মুস্তাফা ও কলকাতার সব্যসাচী অভিনীত ‘গণ্ডি’। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্বের গল্প দেখানো হয়। অবসরে থাকা দুজন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে এসেছে ছবির গল্পে।

অন্যদিকে গেল বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে আলোচিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। চলচ্চিত্রটির পরিচালনা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল একাই। রেড অক্টোবরের ব্যানারে ছবিটির প্রযোজনা করেছেন আসিফ হানিফ।

ঊনপঞ্চাশ বাতাস সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক ও ফারিহা শামস সেওতি সহ প্রমুখ।

পঞ্চাশ টাকায় টিকেট মূল্যে ছবিগুলো দেখতে পারবেন যে কোনো দর্শক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজ বর্ষণঊনপঞ্চাশ বাতাসগণ্ডিগানঢাকাফিল্মফেস্টঢাকাফিল্মফেস্ট ২০২১ফাখরুল আরেফিনলিড বিনোদনসব্যসাচীসাহিত্যসিনেমাসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT