চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ছিটকিনি’

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৮:৩৫ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
ছিটকিনির ‘ময়মুনা’ রুনা খান

ছিটকিনির ‘ময়মুনা’ রুনা খান

আগামী ২৪ শে নভেম্বর মু্ক্তি পেতে যাচ্ছে সরকারী অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ছিটকিনি’। এই ছবিতে ‘ময়মুনা’ নামে একজন নারীর জীবন সংগ্রামের কাহিনী ফুটে উঠেছে।

ময়মুনা চরিত্রটি কাল্পনিক হলেও, মূলত যুগে যুগে নারীরা যে সংগ্রামের মধ্যে দিয়ে যায় তাই এখানে আবার নতুন রূপে ফুটিয়ে তোলা হয়েছে। সময়ের সাথে সাথে হয়তো সংগ্রামের রূপ বদলায় কিন্তু মূল বিষয়টা একই থাকে সেই বিষয়টাকেই পরিচালক এখানে দেখাতে চেয়েছেন। ছবির মূল চরিত্র ‘ময়মুনা’ কে ফুটিয়ে তুলেছেন রুনা খান। ‘ছিটকিনি’ ছবিটি নিয়ে কথা হলো তার সঙ্গে।

কেমন লেগেছে এমন একটি চরিত্রে অভিনয় করতে? এমন প্রশ্নে তিনি বললেন, ‘হ্যাঁ গল্পটি অসাধারণ। কাজ করেও বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করেছি ‘ময়মুনা’ চরিত্রে। যে রেললাইনের পাশে একজন পাথর শ্রমিক। ছবিতে তার আবেগ, অনুভূতি, জীবন সংগ্রামের কাহিনী নানাদিক ফুটে তোলা হয়েছে।’

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ছিটকিনি’র পোস্টার
ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ছিটকিনি’র পোস্টার

একটু ভিন্নরকম এই চরিত্রে নাকি বেশ স্বাচ্ছন্দ্যও বোধ করেছেন তিনি। তাই শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে বললেন, আমরা ছবিটির শুটিং শুরু করি ২০১৪ সালে। ছবির শুটিংয়ের জন্য শীত ও গ্রীষ্ম দুটো ঋতুই দরকার ছিল। তাই প্রথম স্লটে গ্রীষ্মের শুটিং করার পর আমাদের অপেক্ষা করতে হয়েছে শীতের জন্য।

শুটিং কোথায় হয়েছে জানতে চাইলে রুনা খান বলেন, ‘ছিটকিনি’ ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে পঞ্চগড়ে। পরের কিছু অংশের শুটিং করেছি টাঙ্গাইলের নাগরপুরে।

সহশিল্পীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছবিতে আমার সহ-শিল্পী হিসেবে রয়েছেন মুকুল রহমান, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মানস বন্দোপাধ্যায়সহ আরও অনেকে। তারা অনেক বড় মাপের শিল্পী আর তাদের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাটাও দারুণ।

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ছিটকিনি’ দর্শকমনেও ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন ছবিটির অন্যতম চরিত্রে অভিনয় করা রুনা খান।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন সাজেদুল আউয়াল। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ শে নভেম্বর।

ছিটকিনি ছবিতে রুনা খান
ছিটকিনি ছবিতে রুনা খান
ট্যাগ: ছিটকিনি ছবিতে রুনা খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসেঞ্জারেই পাঠানো যাবে ৪কে রেজ্যুলেশনের ছবি

পরবর্তী

সাত বছর পর একসঙ্গে ফাহমিদা-বাপ্পা

পরবর্তী
ফাহমিদা নবী-বাপ্পা মজুমদার

সাত বছর পর একসঙ্গে ফাহমিদা-বাপ্পা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক, থাকতে পারেন সু চিও

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬

অবশেষে নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

আগস্ট ৩০, ২০২৬

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT