চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছিটকিনি’ নির্মাতা সাজেদুল আউয়াল আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২১
বিনোদন
A A

কোভিড পরবর্তী জটিলতায় মারা গেছেন চলচ্চিত্র গবেষক ও ‘ছিটকিনি’ খ্যাত নির্মাতা সাজেদুল আউয়াল। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন সাজেদুল আউয়ালের একমাত্র ছেলে ইশরাত শামীম অনন্ত।

অনন্ত জানান, বাবা গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসলে ১৯ মার্চ বাসায় নিয়ে আসা হয়। শারীরিক ভাবেও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। কোভিড পরবর্তীতে আমরা চেকাপ করিয়েছি, চিকিৎসকরাও জানিয়েছেন বাবার সমস্ত কিছু ঠিকঠাক। কিন্তু আজ সন্ধ্যার পর হঠাৎ করেই শরীর খারাপের কথা বলেন বাবা। কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন অ্যাম্বুলেন্স কল করি। অ্যাম্বুলেন্স আসেও, কিন্তু খুব দ্রুত বাবার অবস্থা খারাপ হতে থাকে। হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।

রাত ১১টার দিকে সাজেদুল আউয়ালের ছেলে জানান, বাবার মরদেহ নিয়ে তিনি মারকাজুলে আছেন। এখানে গোসল করিয়ে লাশবাহী গাড়ি নিয়ে যাওয়া হবে হাতিরপুলের বাড়িতে। রাতে সেখানেই রাখা হবে।

দাফন বিষয়ে তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় কাঁটাবন মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে হবে দাফন।

তিতাসের তীরে জন্ম নেয়া সাজেদুল আউয়াল মঞ্চের নেপথ্যকর্মী হিসেবে ঢাকা থিয়েটার-এ কাজ শুরু করেন ১৯৭৩ সালে। কাজ করেন শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যা নিকেতন, সিনে আর্ট সার্কেল, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ-এ (১৯৭৪-১৯৮১)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘ঋত্বিক ঘটকের চলচ্চিত্র : সমাজবাস্তবতা ও নির্মাণভাবনা’র জন্য পেয়েছেন ডক্টর অব ফিলসফি উপাধি (২০০৯)। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম-এর সাথে প্রতিষ্ঠাকাল (১৯৮৬) থেকে জড়িত। বাংলা একাডেমির জীবন সদস্য, এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ-এর সদস্য। কাজ করেছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বাের্ড-এর সদস্য (২০০৯-২০১০), জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২-এর জুরি বোর্ড-এর সদস্য (২০১২), পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই কমিটির সদস্য (২০১৩-২০১৫) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নাল-এর নির্বাহী সম্পাদক (২০০৮-২০১১ ও ২০১৪-২০১৫) হিসেবে।

Reneta

বাংলা নাটকে নারী-পুরুষ ও সমাজ (১৯৯৯), চলচ্চিত্রকলা (২০১০), চলচ্চিত্রকলার রূপ-রূপান্তর (২০১১), চলচ্চিত্রচর্যা (২০১৬), নাট্যচর্যা (২০১৮) তার উল্লেখযোগ্য মৌলিক রচনা। এছাড়া তার সম্পাদিত বইয়ের মধ্যে ঋত্বিকমঙ্গল (২০০১), সত্যজিতের স্রষ্টাবৃত্তি (২০১৩), বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের ইতিবৃত্ত (২০১৪), মৃণালমানস (২০১৫) বিশেষভাবে উল্লেখযোগ্য।

২০১৭ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণৈদর্ঘ্য চলচ্চিত্র ‘ছিটকিনি’। সরকারি অনুদানে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেসকোভিডছিটকিনিছিটকিনি ছবিতে রুনা খানঢাকা থিয়েটারমঞ্চমৃণাললিড বিনোদনসরকারি অনুদানসাজেদুলসাজেদুল আউয়ালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT