বিনোদন

শুক্রবার জাহিদ হাসানের ‘হিরোগিরি’

শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় জাহিদ হাসানের ‘হিরোগিরি’

নির্মাতার সঙ্গে অভিনেতা জাহিদ হাসান ও অন্যান্য শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার জাহিদ হাসানের ‘হিরোগিরি’ সিনেমার সেটে নির্মাতাদের সঙ্গে অভিনেতা ও শিল্পীরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কিছুর নিয়ন্ত্রণে এখন লাল্টুর হাতে। সেই কান কাটা লাল্টু ভাই আর আফগারী পাঠানের সাথে বিরাট এক দ্বন্দ্ব। লাল্টু আফগারীর পায়ে গুলি করলে সে আহত পা নিয়ে পালিয়ে যায় দেশের বাইরে। ধীরে ধীরে কেটে যায় সময়।

এক সময় সে প্রতিপক্ষের লোকজনকে ধরে শাস্তি স্বরূপ কান কেটে দিতো, তাই তার নাম কান কাটা লাল্টু। কিডন্যাপিং থেকে শুরু করে মাদক সব তার নিয়ন্ত্রণে। সেই কান কাটা লাল্টু কিডন্যাপ করেছে বাংলা সিনেমার টপ হিরো হিমালয় খানকে।

না, ঘটনাটি বাস্তবের না। এটি ২০১৮ সালে ঈদের বিশেষ টেফিফিল্ম ‘হিরোগিরি’র গল্প। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ হাসান।

চ্যানেল আইয়ের দর্শকরা আলোচিত ‘হিরোগিরি’ টেলিছবিটি আবারও দেখতে পারবেন শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে।

জাহিদ হাসান ছাড়াও এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আলীরাজ, সম্রাট, মাহমুদুল ইসলাম মিঠু, তারিক স্বপন প্রমুখ।

বিষয়:আলীরাজ জাহিদ হাসান তারিক স্বপন মাহমুদুল ইসলাম মিঠু সম্রাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…