চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ অনিশ্চিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১১, মে ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি আগামীকাল শুক্রবার শপথ নিতে পারবেন কিনা, এ ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল। ঢাকার সিনিয়র সহকারি জজ আদালত ২য়র নির্দেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। রমিজ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ জারি করেছে।

আজ বৃহস্পতিবার আদালত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশ পাঠিয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মনতাজুর রহমান আকবর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা আদালতের আদেশ অমান্য করতে পারব না। তাই আপাতত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিতে যাচ্ছি। যেহেতু আইনী ব্যাপার, তাই সবার সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেব।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এখন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎ​সাধীর আছেন। তিনি জানান, আদালতের আদেরশের কাজ তিনি পেয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পুরোটাই ষড়যন্ত্র। এখন আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব।’

গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

আদালতের আদেশের কপি
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT