চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে শুক্রবার ‘অলাতচক্র’র দিন, ১৭ প্রেক্ষাগৃহে মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা হতে যাচ্ছে ‘অলাতচক্র’। পাশাপাশি এই ছবিটি আরো কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের প্রেক্ষাপট, দ্বিতীয়ত এটি দেশের প্রখ্যাত লেখক আহমদ ছফার বাস্তব জীবনের অভিজ্ঞতার বয়ান।

সিনেমাটির মুক্তি সামনে রেখে চলছে প্রচার প্রচারণার কাজ। এরইমধ্যে পোস্টার, টিজার ও ট্রেলার প্রশংসিত হয়েছে। আর এবার জানা গেলো, দেশের কতোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

তরুণ পরিচালক হাবীবুর রহমান হাবীব জানিয়েছেন, আসছে শুক্রবার (১৯ মার্চ) অলাতচক্র ছবিটি দেশের অন্তত ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে।

Banglabid

রাজধানী ঢাকার মধ্যে আছেন বসুন্ধরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, যমুনা ব্লক বাস্টার, শ্যামলী সিনেমা হলের মতো শীর্ষস্থানীয় প্রেক্ষাগৃহগুলো।

এছাড়া ঢাকার বাইরে অলাতচক্র মুক্তি পাচ্ছে নারয়াণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সিনেস্কোপ,  চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রীন, খুলনার সঙ্গীতা,  কক্সবাজারের স্কাই ভিউ, ময়মনসিংহের পূরবী, দিনাজপুরের মডার্ন, বরিশালের অভিরুচি, রংপুরের শাপলা, সাভারের সেনা অডিটোরিয়াম, জয়দেবপুরের বর্ষা এবং শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা হল।

দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, সে সময়ের রাজনীতির নানা প্রেক্ষাপট চিত্রায়িত হয়েছে অলাতচক্র উপন্যাসে। সিনেমার ট্রেলারেও তেমন ইঙ্গিতই পাওয়া গেছে। ছবিটি নিয়ে চলচ্চিত্রের নিয়মিত দর্শকের পাশাপাশি প্রতীক্ষায় আছেন শিল্প সাহিত্য অঙ্গনের মানুষেরাও।

Reneta

আর মাত্র এক সপ্তাহ! এরপরই মুক্তি পাচ্ছে মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে মিজ অঁ সিনের এই নিবেদন। সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর দানিয়েল চরিত্রে আছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল।

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

‘অলাতচক্র’ ছবিটির পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া, এবং ছবিটির টিভি সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলাতচক্রআজাদ আবুল কালামআহমদ ছফাআহমেদ রুবেলজয়া আহসাননুসরাত জাহান জেরীমামুনুর রশীদলিড বিনোদনশফিউল আলম বাবুশিল্পী সরকার অপুশুক্রবারসিনেমাসৈয়দ মোশাররফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইশ! মা যদি আজ বেঁচে থাকতেন: দীঘি

পরবর্তী

মিয়ানমারের প্রতি অবরোধ আরোপ এখন অনিবার্য

পরবর্তী

মিয়ানমারের প্রতি অবরোধ আরোপ এখন অনিবার্য

তিন দিনেই পেঁয়াজের কেজিতে দাম বাড়লো ১৫ টাকা

সর্বশেষ

ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT