চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষে থেকেই ঘরে যাচ্ছে মুশফিকের চিটাগং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের ষষ্ঠ আসরে শুরু থেকেই উড়ছে চিটাগং ভাইকিংস। আগের ছয় ম্যাচের পাঁচটিতে জেতা দলটি দুই ম্যাচ কম খেলেও ঢাকার সমান ১০ পয়েন্ট নিয়ে ছিল দুইয়ে। বুধবার জিতে শীর্ষে উঠেছে ভাইকিংসরা। টেবিলের শীর্ষে থেকেই তারা ঘরে যাচ্ছে। ঢাকা-সিলেট-ঢাকা ঘুরে বিপিএলের যাত্রা এবার বন্দরনগরী চট্টগ্রামে।

প্রথমে ব্যাট করে চিটাগংকে ১৫৮ রানের টার্গেট দেয় রাজশাহী কিংস। দুই অপরাজিত ইনিংস মুশফিকুর রহিমের ৬৪ ও মোসাদ্দেক হোসেনের ৪৩ রানে ভর করে দুই বল আর ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভাইকিংসরা।

সাত ম্যাচের ছয়টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে একনম্বরে চিটাগং ভাইকিংস। আট ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ঢাকা ডায়নামাইটস। সমানসংখ্যক ম্যাচে সমান ১০ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে তিনে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষ চারের অন্য দল মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্স।

রাজশাহীর মতো শুরুটা মনের মতো হয়নি ভাইকিংসেও। স্কোরবোর্ডে ৬ রান উঠতেই ফেরেন ক্যামরন ডেলপোর্ট (১)। সাউথ আফ্রিকান এই ব্যাটসম্যানকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

ডেলপোর্টের পর ভাইকিংসদের পরের তিন ব্যাটসম্যানও ফেরেন রাজশাহীর স্পিন ফাঁদে পড়ে। তিনজনকেই তুলে নেন আরাফাত সানি। প্রথমে ৩ রান করা ইয়াসির আলিকে ক্যাচ বানান জাকির হোসেনের হাতে। এরপর ২৫ রান করা মোহাম্মদ শাহজাদ ফেরেন সৌম্যর হাতে ক্যাচ দিয়ে।

৩০ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন এই ম্যাচে সানাকার বদলে দলে আসা নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। কিন্তু ১৯ বলে ২৩ রান করে ক্রিস্টিয়ান জোঙ্কারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান তারকা।

Reneta

অন্যরা যখন নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরেছেন, তখন একপ্রান্তে জমে থাকেন মুশফিক। স্কোরবোর্ডেও ঠিকমতো চোখ রাখেন অধিনায়ক। একই সাথে যোগ্য সঙ্গী হিসেবে পান মোসাদ্দেক হোসেনকে। দলকে সামনে থেকে পথ দেখানোর সঙ্গে ৩৯ বলে হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক।

শেষ তিন ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ২৬ রান। মোস্তাফিজুর রহমানের করা ১৮তম ওভারে ১২ রান নিয়ে ম্যাচ সহজ করে ফেলেন মুশফিজ ও মোসাদ্দেক। যদিও ওভারের শেষ বলে মুশফিকের ক্যাচ নিতে পারেননি জোঙ্কার। তার হাত ফঁসকে ছয় রানের জন্য বল চলে বাউন্ডারি বাইরে।

শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় চিটাগং। ৪৬ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। খুব একটা কম যানি মোসাদ্দেকও। শেষ বলে চার মেরে দল জেতানো মোসাদ্দেক ২৬ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। চারটি চার ও দুই ছক্কায় সাজানো তার ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগাং ভাইকিংসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT