চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতে শরীরকে ভেতর থেকে গরম রাখবে যেসব খাবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
লাইফস্টাইল
A A

শীতে নিজেকে উষ্ণ রাখতে আমরা গরম পোশাক পরি। চা, কফি পানের মাত্রাও বাড়িয়ে দেয় অনেকে। কেউ আবার ঘর গরম রাখতে হিটার ব্যবহার করে থাকেন। কারণ এই সময়ে নিজেকে উষ্ণ রাখাটা সবচেয়ে বেশি জরুরি।

আবহাওয়ার তাপমাত্রা কমে যাওয়া এবং ঠাণ্ডা বাতাস শীতকালে স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত করে। আর এসময় শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার একটি কার্যকরী উপায় হলো তাপ উৎপন্ন করে এমন খাবার খাওয়া।

চর্বি, প্রোটিন ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার অনেক সময় নেয় হজম হতে এবং অন্যান্য খাবারের তুলনায় বেশি তাপ শরীরে তৈরি করে। এ কারণেই বিশেষজ্ঞরা বিশেষ করে ঠাণ্ডা আবহাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক পুষ্টি বাড়ানোর জন্য ডায়েটে কয়েকটি খাবার যোগ করার পরামর্শ দেন।

ভারতীয় পুষ্টিবিদ রূপালী দত্ত বলেছেন, শীতকালে বাইরের ঠাণ্ডার সঙ্গে লড়াই করার জন্য একজন মানুষ কী খায় তা অনেক গুরুত্বপূর্ণ। কিছু খাবার আছে যা স্বাভাবিকভাবে শরীরে তাপ তৈরি করতে পারে। এই খাবারগুলো আমাদের ভেতর থেকে গরম করে, এবং তা তাপীয় খাবার হিসাবে পরিচিত।

তিনি আরও বলেন, যে খাবারগুলো হজম হতে বেশি সময় নেয় সেগুলো আমাদের শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে তোলে এবং সেগুলোই শরীরকে উষ্ণ করতে সাহায্য করে।

ভারতীয়  খাদ্য ও পুষ্টিবিদ পুজা মাখিজা শীতকালে শরীর ভেতর থেকে গরম রাখে এমন কিছু খাবারের নাম বলেছেন। সেই খাবারগুলো হলো-

Reneta

লাল মাংস
গরুর মাংস বা মাটনের মতো লাল মাংসে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা সম্পূর্ণ শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে এবং উষ্ণ রাখতে সাহায্য করে। তিনি উল্লেখ করেছেন, যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম সেসব লোকেদের হাত-পা ঠাণ্ডা হওয়ার প্রবণতা রয়েছে এবং তাদের প্রতিদিনের আয়রন সেবনের মাত্রা বাড়াতে হবে।

মূল জাতীয় সবজি
মূল জাতীয় খাবার হজমে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, ফলে শরীরে তাপ উৎপন্ন হয়। মূল জাতীয় খাবার যেমন: আলু, বিট, গাজর ইত্যাদি শীতকালের আবহাওয়া সামলাতে কার্যকরী।

কড়া গন্ধযুক্ত খাবার, যেমন- পেঁয়াজ, পেঁয়াজের কলি, পেঁয়াজের পাতা ইত্যাদি খাবার এই সময়ের খাদ্য তালিকায় যোগ করতে পারেন।

পুষ্টিবিদ পূজা মিাখিজা বলেন, যেসব মূল জাতীয় শাকসবজি  হজম হতে বেশি সময় নেয়, সেসব খাবার শক্তি উৎপন্ন করে। তাই একজন মানুষকে উষ্ণ রাখতে সাহায্য করে।

মসলা
শরীরের উষ্ণতা বজায় রাখতে মসলা একটি কার্যকর উপাদান। যেহেতু আমাদের রন্ধনপ্রণালিতে মসলার ব্যবহার বেশি, তাই এটি সহজেই আমাদের দৈনন্দিন খাবারে মিশে যায়। শরীর উষ্ণ রাখতে পারে যেসব মসলা, তার মধ্যে আছে আদা, জিরা, গোলমরিচ ও দারুচিনি।

রান্নার মসলার বাইরেও চা ও স্যুপে আদা ব্যবহার করে খাওয়া যায়। জিরা দীর্ঘ সময়ের জন্য শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। তাই আপনার খাবারে জিরা যোগ করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গরম মসলালাল মাংস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT