চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাংস রান্নার স্বাস্থ্যকর উপায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২০, জুলাই ২০২১
লাইফস্টাইল
A A
মাংসের স্ক্যাভার্কে সসেজ ও ভেজিটেবল স্ক্যাভার্কে, স্বাস্থ্যকর উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল মাংস আয়রন ও প্রোটিনের ভালো উৎস। তবে লাল মাংসের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে কিংবা হৃদপিণ্ডের সমস্যা আছে তাদের জন্য লাল মাংস খাওয়া খুবই ক্ষতিকর। লাল মাংস ওজন বাড়ায় এবং রক্তের কোলেস্টেরল বাড়িয়ে দেয়। কিন্তু বছরের অন্য সময়ের চেয়ে কোরবানির ঈদে গরু, খাশি বা যে কোনো ধরনের লাল মাংস একটু বেশি খাওয়া হয়ে থাকে। তাই মাংসটা একটু স্বাস্থ্যকর উপায়ে রাঁধুন।

জেনে নিন স্বাস্থ্যকর উপায়ে মাংস রান্নার কিছু পদ্ধতি:

মাংস ছোট টুকরো করে কেটে নিন। কাটার সময় চর্বি ফেলে দিন।

রান্নার আগে মাংস সেদ্ধ করে পানি ঝড়িয়ে খেতে পারেন। এতে স্বাদ কিছুটা কমে গেলেও অতিরিক্ত চর্বি অনেকটাই কমে যাবে।

মাংস রান্না করার সময় এমনিতেও অনেক বাড়তি তেল বের হয়। তাই মাংস রাঁধতে অল্প তেল দিন। সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল কিংবা সূর্যমুখীর তেল ব্যবহার করুন। লো কোলেস্টেরল তেল ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি কিছুটা হলেও কম হবে।

রান্নার পর মাংস ঠাণ্ডা হয়ে গেলে উপরে যেই চর্বির আস্তরণ জমে সেটা তুলে ফেলে দিন। এতে মাংসের চর্বি অনেকটাই কমে যাবে।

মাংস গ্রিল কিংবা ঝলসে খেলে চর্বি অনেকটাই ঝরে যায়। বাড়তি চর্বি ঝরে যাওয়াতে স্বাস্থ্যের ক্ষতি কিছুটা কম হয়। তবে ঝলসে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংস ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ না হলে নানা ধরনের জীবাণু রয়ে যেতে পারে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

অনেকগুলো সবজির সঙ্গে অল্প করে মাংস দিয়ে রাঁধুন। কম তেলে কিংবা অলিভ অয়েলে স্টির ফ্রাই করে রাঁধলে মাংস খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রিত থাকবে। একবারে বেশি পরিমাণে মাংস খাওয়া হবেনা বলে ব্যায়ামের মাধ্যমে বাড়তি ক্যালরি সহজেই ঝরানো যাবে।

মাংসের সঙ্গে প্রচুর পরিমাণে সালাদ খান। এতে অতিরিক্ত মাংস খেয়ে ফেলার ঝুঁকি কমে যাবে।

খেতে বসার আগে এক গ্লাস পানি খেয়ে নিন। বাড়তি মাংস খাওয়ার ইচ্ছে চলে যাবে।

মাংস খেলে প্রতিদিনের নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বাড়তি সময় হাঁটুন কিংবা ব্যায়াম করুন।

ট্যাগ: ঈদকোরবানিকোলেস্টেরললাল মাংস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রীতিলতা রূপে চমকে দিলেন পরীমনি

পরবর্তী

সায়মন ড্রিং-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সায়মন ড্রিংয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সায়মন ড্রিং-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী জাতীয় স্মারক স্থানে ভাষণ দিচ্ছেন, বাংলাদেশ পতাকা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার বিরুদ্ধে আমরা জিতবোই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT