চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতে দৃষ্টি নন্দন মাফলার ও স্কার্ফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৫
অন্যান্য
A A

শীতের আগমনী বার্তা দরজায় এসে কড়া নাড়ছে। বলছে শীত এসে গেছে। আর তাই আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে পোশাক-অাশাকও। শীতে উষ্ণ থাকতে এসময় পোশাকের আড়ালে রাখার জন্য ব্যস্ততা থাকে প্রায় সবাই।

শুধু শীত থেকে বাঁচতে নয় অনেকে এ মৌসুমে নিজের স্টাইল পরিবর্তন করার সুযোগ পান। সারাবছর হয়তো যে পোশাকগুলো পরতে পরতে একঘেয়ামি চলে এসেছিলো এ মৌসুমে তারা পরিবর্তন আনে শীতের পোশাক দিয়ে।

জিন্স, বিভিন্ন ডিজাইন করা সোয়েটার, চাদর ছাড়াও এখন হালফ্যাশনে যুক্ত হয়েছে বিভিন্ন স্টাইল। তবে যারা কাজের উদ্দেশ্যে রাস্তায় বের হন তাদের পোশাকের সঙ্গে খেয়াল রাখতে হয় চুলের প্রতিও।

কারণ এসময়ে রাস্তায় প্রচুর ধুলাবালি থাকে। আর তাই শীতের হালফ্যাশনে নতুন রূপে যুক্ত হয়েছে বিভিন্ন ডিজাইনের মাফলার ও স্কার্ফ। শীতের ফ্যাশনের বাড়তি অনুষঙ্গ হিসেবে তরুণ-তরুণীদের মধ্যে বর্তমানে এর চাহিদা বেশ লক্ষণীয়।

একসময় সাদামাটা মাফলার পরার চল থাকলেও এখন ফ্যাশনেবল পোশাকের সঙ্গে বাহারি ডিজাইন ও রঙ-বেরঙের মালফার পরে থাকে। ছেলে ও মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মাফলার। এটি যেমন বাইরের ধুলাবালি থেকে রক্ষা করে তেমনি ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেও নতুন মাত্রা যোগ করে।

সব ঋতুতেই চাহিদা থাকলেও শীতকালে মাফলারের ব্যবহার একটু বেশি বেড়ে যায়। হালকা শীতে অনেকে একটু ভারী মাফলার এড়িয়ে হালকা মাফলার ব্যবহার করে থাকে। আর তাই দিন দিন শীতের ফ্যাশন হিসেবে তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে রঙ-বেরঙের মাফলার।

Reneta

স্কার্ট, টপস কিংবা ফতুয়া যা-ই হোক না কেনো এর সঙ্গে মিলিয়ে মাফলার ও স্কার্ফ ব্যবহার করেন প্রায় সব তরুণী।

কখনো একরঙা আবার কখনো বা বহু রঙের মিশেলে তৈরি মাফলার তরুণী-তরণীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। শুধু যে শীতকাল, তা কিন্তু নয় বছরজুড়েই পাঞ্জাবি কিংবা ফতুয়ার সঙ্গে ছেলেরা ব্যবহার করে মাফলার। শীতের সময় ব্যবহারের মাত্রাটা একটু বেড়েই যায়। সাজ-পোশাকে একটু ভিন্নতা আনতে শার্ট, টি-শার্ট, ফতুয়া,পাঞ্জাবির সঙ্গে গলায় থাকে মাফলার।

আর মেয়েদের মাফলারের পাশাপশি স্কার্ফের স্টাইলও শীত মৌসুমে ভিন্নতা নিয়ে আসে।   

রাজধানীর নিউমার্কেট, চাঁদনী চক, বঙ্গবাজারসহ যে কোনো শপিং সেন্টার এবং সুপারশপগুলোতে পাওয়া যায় পছন্দসই মাফলার ও স্কার্ফ। কাপড় ও নকশাভেদে দাম পড়বে সর্বনিম্ন ২০০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শীতকালীন পোশাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT