আগেভাগেই শীতের পরিযায়ী পাখি চলে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিচিরমিচিরে এখনই মুখর ক্যাম্পাসের লেকগুলো। ঝাঁক ধরে ওড়া, পানির ওপর লাফালাফি, খুনসুটি ও খাবার ধরে খাওয়ার দৃশ্যে মুগ্ধ দর্শনার্থী। বিশ্ববিদ্যালয়ের সবগুলো জলাশয় পাখির উপযোগী করে গড়ে তুলতে উদ্যোগ বাড়ানোর অনুরোধও তাদের।
লেকভর্তি রক্তকমল শাপলা, তার পাশেই পরিযায়ী পাখির খুনসুটি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ অভয়ারণ্যে এবার আগেভাগেই চলে এসেছে পরিযায়ী পাখি।
খবর পেয়েছেন পাখিপ্রেমীরাও, শীতের আমেজ শুরু না হলেও লেকপাড়ে বসে যাচ্ছেন তারা। মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছেন, পাখির ঝাঁকের এক লেক থেকে আরেক লেকে বসা, সঙ্গে একটানা মিষ্টিমধুর কিচিরমিচির শব্দ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি লেক লিজ না দিয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে, ঘোষণা করেছে পাখির অভয়ারণ্য।
এখন পর্যন্ত যেসব প্রজাতির পাখি এসেছে তার মধ্যে সরালিই বেশি। এবার শীত শুরু হলে পরিযায়ী পাখিতে ক্যাম্পাস ভরে যাবে বলে আশা করছেন গবেষকরা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








