চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু সন্তান নিয়ে দেশত্যাগ: বাবার বিরুদ্ধে রুল, দাদাকে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

আদালতের আদেশ অমান্য করে শিশু সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করায় বাবা সানিউর নবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সাথে সানিউর নবীর বাংলাদেশি পাসপোর্টের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সানিউরের অবস্থান আদালতকে জানাতে তার আইনজীবীর প্রতি নির্দেশ দেয়া হয়েছে। তবে শিশুটির মা ভারতীয় নাগরিক সাদিকা সাঈদের পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আর সানিউর নবীকে খুজে পাওয়া যাচ্ছে না বলে জিডি করার বিষয়ে এবং আদালত নিয়ে ফেসবুক পোস্ট দেয়ায় সানিউরের বাবা ও শিশুটির দাদা টিআইএম নবীকে ব্যখ্যা দিতে আগামী ৭ ডিসেম্বর হাইকোর্টে তলব করা হয়েছে। সেই সাথে তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

শিশুটির মা ভারতীয় নাগরিক সাদিকা সাঈদের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মায়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। তাদের সাথে ছিলেন আইনজীবী ফেরজা পারভিন, কাজী মারুফুল আলম ও ফাইজা মেহরিন। অপর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

২০১৭ সালে ভারতের হায়দরাবাদের সাদিকা শেখ বিয়ে করেন ঢাকার সানিউর টি আই এম নবীকে। এদের ঘরে জন্ম নেয় একটি ছেলে সন্তান। একপর্যায়ে ঢাকায় অবস্থান করা এই দম্পতির সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এসময় সাদিকাকে নির্যাতন ও তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে না দেয়ার অভিযোগ ওঠে। এবিষয়টি সাদিকার আত্মীয়-স্বজনরা জানতে পেরে প্রথমে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করে। পরবর্তীতে সাদিকার বোন মানবাধিকার সংগঠন “ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টে”র (ফ্লাড) সাথে যোগাযোগ করেন। এরপর গত ৮ আগস্ট সাদিকা ও তার শিশু সন্তানকে হাইকোর্টে হাজির করার নির্দেশনা চেয়ে রিট করে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক লুলান চৌধুরী। এই রিটের প্রেক্ষাপটেই সানিউর টি আই এম নবী সাদিকাকে ডিভোর্স দেন।

Reneta

এদিকে হাইকোর্ট রিটের শুনানি নিয়ে সাদিকা ও তার শিশু সন্তানকে আদালতে হাজির করতে নির্দেশ দেন। সে অনুযায়ী এরা আদালতে হাজির হলে হাইকোর্ট দুই মাসের জন্য ওই শিশুকে তার মায়ের হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে বাবাকে সপ্তাহে তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশুর সঙ্গে সময় কাটানোর সুযোগ দেয়া হয়। সেই সাথে দুই মাস সাদিকার পাসপোর্ট গুলশান থানায় জমা রাখতে বলা হয়। হাইকোর্টের এই আদেশের পর শিশুটির বাবা তার সন্তানকে উন্নত পরিবেশে রাখার ইচ্ছা প্রকাশ করেন। সে অনুযায়ী গুলশান ক্লাবে সাদিকা ও শিশুটি অবস্থান করছিলেন। তবে একপর্যায়ে শিশুটির নিরাপত্তার প্রশ্ন তুলে থানায় জিডি করেন বাবা সানিউর। পরবর্তীতে তিনি একদিন ওই শিশুকে নিয়ে গিয়ে আর মায়ের কাছে দিয়ে যাননি। এবিষয়টি হাইকোর্টের নজরে আনলে আদালত ১৬ নভেম্বর সকালের মধ্যে মায়ের আইনজীবীর কাছে শিশুটিকে হস্তান্তরের নির্দেশ দেন। তবে শিশুর বাবা মায়ের আইনজীবীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। পরবর্তীতে সাদিকার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের শিশু সন্তানকে নিয়ে বাবা সানিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এরপর সানিউরকে তার শিশুসহ ২১ নভেম্বর বিকেল ৩টার মধ্যে আদালতে হাজির করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও গুলশান থানার পুলিশকে নির্দেশ দেয়া হয়। তবে পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয় যে, সানিউর তার শিশু সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন। অন্যদিকে সানিউরের বাবা টিআইএম নবী তার ছেলেকে খুজে পাওয়া যাচ্ছেনা বলে থানায় জিডি করেন। এছাড়া তিনি এবিষয়ে ফেসবুকে অশালীন পোস্ট করেন বলে হাইকোর্টকে বলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাদাবাবাবাংলাদেশভারতমাশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT