বরগুনায় শিশু রবিউলকে হত্যার দায়ে মূল অভিযুক্ত মেরাজকে ফাঁসির আদেশ দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত।
বরগুনা জেলার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের দুলাল মৃধার ছেলে রবিউল আউয়ালকে মাছ চুরির অভিযোগে ৩ আগষ্ট সোমবার রাতে পিটিয়ে হত্যা করা হয়। পরেরদিন ৪ আগস্ট মঙ্গলবার বিকেলে ওই এলাকার মাছের ঘের থেকে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ৫ আগস্ট বুধবার রবিউলের বাবা বাদী হয়ে তালতলী থানায় হত্যা মামলা দায়ের করলে একই এলাকার মো: দেলোয়ার হোসেন এর ছেলে মো: মিরাজকে গ্রেফতার করা হয়। পরে মিরাজকে জিজ্ঞাসাবাদ করলে সে রবিউলকে হত্যার কথা স্বীকার করে। রবিউল ওই এলাকার ফরাজী বাড়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।








