চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিশু শিক্ষার্থী নিরবসহ সকল হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবী জানানো হয়। দ্বীপের সাধারণ নাগরিকদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘দ্বীপ হাতিয়ার সচেতন নাগরিক’ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিপ্রিয় হাতিয়ায় রাজনৈতিক সহিংসতায় একের পর এক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে। এ থেকে রেহাই পাচ্ছেনা নারী, শিশু, শিক্ষক এমনকি বৃদ্ধরা।

Banglabid

১৫ এপ্রিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মেশকাতুর রহমান নিরবকে নিজ গৃহে পড়ার টেবিলে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। যা জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করেছে। কিন্তু স্থানীয় প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু নিরবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে হাতিয়ায় র‌্যাব স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে এবং পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে হবে।

বক্তারা আরও বলেন, সন্ত্রাস দমনে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাপী ভূমিকা রয়েছে। কিন্তু দ্বীপ হাতিয়ায় একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে। কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে না। দীর্ঘ নদী পথ অতিক্রম করে জেলা সদর থেকে র‌্যাব এসে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছে না। এজন্য হাতিয়ায় একটি স্থায়ী র‌্যাব ক্যাম্প স্থাপন জরুরি।

Reneta

সংগঠনের আহ্বায়ক এম এ এলাহী শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ ঢাকা শাখার আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, আমরা’র সভাপতি রহমত উল্যাহ, সাংবাদিক সাইফুল ইসলাম মাসুম, উপকূল বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রকিবুল হাসান রাকিব, হাতিয়া দ্বীপ সমিতির অর্থ সম্পাদক শরীফুল মাওলা শরীফ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু হত্যা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চলন্ত ট্রেনের ধাক্কায় চুরমার শিশুভর্তি স্কুলবাস, বহু হতাহত

পরবর্তী

‘ইনবক্স বন্দি প্রেম’

পরবর্তী

'ইনবক্স বন্দি প্রেম'

ভক্তদের গ্রুপে সদস্য ৪ লাখ, শাকিবের কৃতজ্ঞতা

সর্বশেষ

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT