চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর লেখাপড়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লেখাপড়া নিয়ে বাবা-মায়েদের প্রতিযোগিতা না করে শিশুদের কাছে শিক্ষাকে সহজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনোভাবেই যেন শিশুদের ওপর পড়াশোনার অতিরিক্ত চাপ দেয়া না হয়। এটি একটি অসুস্থ প্রতিযোগিতা।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষাই একটি শিশুর শিক্ষার ভিত্তি তৈরি করে। আমরা আমাদের দেশে প্রি-প্রাইমারি শুরু করেছি। তারপর প্রাইমারিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। শিশুদের পড়াশোনার জন্য খুব বেশি চাপ দেয়া ঠিক না। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে সাত বছর বয়সের আগে বাচ্চাদের স্কুলে পাঠায় না। কিন্তু আমাদের দেশে বাচ্চারা অনেক ছোটবেলা থেকে স্কুলে যায়।

তারা যেন খেলতে খেলতে, হাসতে হাসতে, সুন্দরভাবে নিজের মতো করে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে বারবার পড় পড় করলে, ধমক দিলে বা আরও বেশি চাপ দিলে শিক্ষার প্রতি তাদের আগ্রহ কমে যাবে। একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতি যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে আমি আমাদের শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ করব।’

‘অনেক সময় আমরা দেখি, লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও তাদের মায়েদের মধ্যে এবং বাবাদের মধ্যেই একটু বেশি হয়ে যায়। এটা খুব অসুস্থ একটা প্রতিযোগিতা বলে আমি মনে করি। কারণ সব শিক্ষার্থীর তো সমান মেধা থাকবে না।’

তাই স্বভাবতভাবে যার যেদিকে আগ্রহ আসবে সেদিকে তাকে সহযোগিতা করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী, যেন শিক্ষাকে সে আপন করে নিতে পারে।

শেখ হাসিনা বলেন, এখন প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য শিশুদের ছাপানো প্রশ্নপত্র দেয়া হয়। ‘সে যদি ছাপানো প্রশ্নপত্র পড়তেই পারে তাহলে তার ক্লাস ওয়ানে পড়ার দরকার কী? তার তো স্কুলে ভর্তি হওয়ারই দরকার নেই।’

একে এক ধরনের মানসিক অত্যাচার উল্লেখ করে এই প্রক্রিয়া বন্ধ করতে বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রত্যেক শিশুর বয়স হতেই তাকে স্কুলে ভর্তি হবে। এটি তার অধিকার। তবে এক্ষেত্রে এলাকাভিত্তিক স্কুলে তার ভর্তি ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এ জন্যই আমাকে দলে নিয়েছে জুভেন্টাস’

পরবর্তী

শহিদুল আলমের মামলার নথি তলব করেছেন হাইকোর্ট

পরবর্তী

শহিদুল আলমের মামলার নথি তলব করেছেন হাইকোর্ট

হবিগঞ্জের আজমিরীগঞ্জের ঘরদাইড় নদী ভরাট

ভরাট হচ্ছে হবিগঞ্জের ঘরদাইড় নদী, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT