অদ্ভুতুড়ে

নিউ ইয়র্কে শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতা

হামাগুড়ি

নিউ ইয়র্কে শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতা

নিউইয়র্কের ম্যানহ্যাটনে শিশুদের ব্যতিক্রমী ‘ডায়াপার ডারবি’ হামাগুড়ি প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় এক বছরের কমবয়সী ৩০জন শিশু অংশ নেয়।

প্রতিযোগিতায়, হামাগুড়ি ১০ ফুট লম্বা ম্যাট পাড়ি দিতে হয় শিশুদের। তবে সে ১০ ফুট আর শেষ হয় না। অর্ধেক পথ গিয়েই কেউ ছোটে উল্টো দিকে। কেউ মাঝপথে থেমে যায়। কান্নাকাটিও শুরু করে কয়েকজন।

তাই উৎসাহ দিতে রং-বেরঙের খেলনা এবং দুধের বোতল নিয়ে অন্য প্রান্তে অপেক্ষা করছিলেন বাবা-মায়েরা। সাত বছর ধরে এ আয়োজন করে আসছে নিউ ইয়র্ক ট্রায়াথেলন নামে এক সংস্থা।

হামাগুড়ি
প্রতিযোগিতার পূর্ব মুহূর্তে শিশুদের প্রস্তুতি

 

হামাগুড়ি
প্রতিযোগিতার মাঝপথে থেমে যায় কেউ কেউ

 

হামাগুড়ি
সন্তানকে বিজয়ী করতে অভিভাকদের প্রাণপন চেষ্টা

 

হামাগুড়ি
৩০ জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী সেই শিশু
বিষয়:নিউইয়র্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…