চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের জন্য সর্বরোগহর এক টিকা

নুসরাত শারমিননুসরাত শারমিন
৯:৫২ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
টিকা

ছোট শিশুটিকে কত টিকাই না দিতে হয়। আর টিকা দেয়ার সময় সূচের খোাঁচায় শিশুর কান্না দেখে অনেক সময় মা-ও কাঁদতে বসেন। তবে বার বার এতো সূচের খোঁচা দেয়ার দিন অবশেষে ফুরালো। কারণ, যুক্তরাষ্ট্রের গবেষকরা একটি ইনজেকশনে সব টিকা দেয়ার প্রযুক্তি আবিষ্কার করেছেন।

বিশেষ ধরণের এই ইনজেকশনের সল্যুশন হিসেবে থাকবে মাইক্রোকোপিক ক্যাপসুল। এই ক্যাপসুলগুলো প্রাথমিক ডোজ হিসেবে কাজ করবে। এরপর নির্দিষ্ট সময় পর এগুলো বুস্টার হিসেবে কাজ করবে।

জার্নাল সায়েন্সে গবেষণা ফলাফলটি প্রকাশিত হয়েছে। গবেষণাটি চালানো হয়েছে একটি ইঁদুরের ওপর।

বিজ্ঞানীদের মতে, এ ইনজেকশনের কারণে শিশুদের কান্নাকাটির দিন অবশেষে ফুরালো। ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, পোলিও, হিব, হেপাটাইটিস বি, হাম, মাম্পস, রুবেলা ইত্যাদি সব রোগের প্রতিষেধকই থাকবে এক ইনজেকশনে। ফলে বার বার আর সূচ ফুঁটাতে হবে না শিশুদের শরীরে।

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলোজির একটি দল বিশেষ ইনজেকশন আবিষ্কার করেছে।

ইনজেকশনের সল্যুশনের মাইক্রো পার্টিক্যালগুলো দেখতে খুব ছোট কফির কাপের মতো। এগুলোর ভেতরে ভ্যাকসিন ভরা থাকে এবং মুখগুলো সিল করা থাকে। কাপগুলো এমনভাবে তৈরি করা থাকে যেন এগুলো নির্দিষ্ট সময়ে ভাঙ্গে এবং সময়মত ভ্যাকসিন শরীরে ছড়িয়ে পড়ে। ইঁদুরের শরীরে এই ভ্যাকসিন ব্যবহার করে সফলতা অর্জন করেছেন বিজ্ঞানীরা। তবে মানুষের শরীরে এখনও ব্যবহার করা হয়নি এই ভ্যাকসিন। বিবিসি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজেকশনটিকাশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT