পরিবেশ

শিল্প বর্জ্যে ময়মনসিংহের পরিবেশ ভারসাম্য হারাচ্ছে

শিল্প বর্জ্যে ময়মনসিংহের পরিবেশ ভারসাম্য হারাচ্ছে

ময়মনসিংহের ভালুকায় শিল্প বর্জ্যে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হচ্ছে। শোধনাগার না থাকায় বর্জ্য সরাসরি নদী ও জলাশয়ে ফেলা হচ্ছে। এতে দূষণ বাড়ছে, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ।

বর্জ্য শোধনাগার না থাকায় ময়মনসিংহের ভালুকায় এসব শিল্পবর্জ্য সরাসরি চলে যাচ্ছে নদী, খালসহ বিভিন্ন জলাশয়ে।

ডায়িং কারখানার এসব বর্জ্যে দূষণের শিকার হচ্ছে ক্ষীরু নদী। এছাড়াও চুল্লার খাল ও লাউতির খাল দূষিত হয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। এ নিয়ে সোচ্চার এলাকাবাসী ও পরিবেশকর্মীরা।

শুধু দূষণই নয়, দখলে ছোট হয়ে আসছে ক্ষীরু নদী। হারিয়ে গেছে এর গতি প্রবাহ। দখলদার ও দূষণকারী উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার কথা বলছেন প্রশাসনের কর্মকর্তারা।

দূষণ আর দখলের কারণে পরিবেশের মারাত্মক বিপর্যয় ছাড়াও নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। পরিস্থিতি উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি তাদের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:বর্জ্য সমস্যা ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…