অর্থনীতি

শিল্পের কাঁচামাল আমদানির সময়সীমা বাড়লো

শিল্পের কাঁচামাল আমদানির সময়সীমা বাড়লো

ফাইল ছবি

ঋণপত্র খোলার পর শিল্পের কাঁচামাল আমাদানির সর্বোচ্চ সময়সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে মোট ৩৬০ দিন সময় পাবেন আমদানিকারকরা। এর আগে এই সময়সীমা ছিল সর্বোচ্চ ১৮০ দিন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বিশ্বের শিল্প খাত। দেশের আমদানিকারকদের সুবিধার্থে কাঁচামাল আমাদানির সর্বোচ্চ সময়সীমা ১৮০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের সব ধরনের সভা সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড সভা, ইসি মিটিং, অডিট কমিটির মিটিং ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির মিটিংগুলো এখন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হবে। তবে সভার ভিডিও ধারণ করে রাখার শর্ত রয়েছে।

বিষয়:করোনাভাইরাস বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…