চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচন: ভোটের লড়াইয়ে কারা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

আসন্ন শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে এফডিসি অঙ্গন। বুধবার সকাল থেকেই এখানে অভিনয় শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়। দুই প্যানেলের হয়ে মনোনয়ন ফর্ম জমা দেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার এবং মিশা সওদাগর-জায়েদ খান।

বুধবার (১২ জানুয়ারি) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, এদিন বিকেলে সমিতির কার্যালয়ে পুরো প্যানেলের মনোনয়ন পত্র জমা দেন তারা। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন নিপুণ আক্তার ও জায়েদ খান।

Banglabid

ইলিয়াস-নিপুণ ও মিশা-জায়েদ প্যানেলের অন্যান্য পদে যারা প্রার্থী হয়েছেন, তাদের তালিকা এসেছে চ্যানেল আই অনলাইনের হাতে। দেখে নিন দুই প্যানেলের হয়ে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে কারা লড়বেন ভোটের লড়াই-

ইলিয়াস কাঞ্চন-নিপুণ এর প্যানেলে যারা রয়েছেন:

সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান।

Reneta

এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন অমিত হাসান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা নানা শাহ, কমেডিয়ান আফজাল শরীফ, খল-অভিনেতা সাংকো পাঞ্জা, অভিনেত্রী জেসমীন, চিত্রনায়িকা কেয়া, পরীমনি, খল-অভিনেতা গাঙ্গুয়া ও সীমান্ত।

মিশা-জায়েদ এর প্যানেলে যারা রয়েছেন:
সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ।

এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাঅমিত হাসানঅরুনা বিশ্বাসআলীরাজআসিফ ইকবালইলিয়াস কাঞ্চনচিত্রনায়ক ফেরদৌসজায়েদ খাননাদের খানবাপ্পারাজমিশামৌসুমীরিয়াজরুবেলরোজিনালিড বিনোদনসুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রী যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, সেটি কী?

আগস্ট ১৬, ২০২৬

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT