বিনোদন

‘এফডিসিতে কোনো বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না’

এফডিসি প্রদর্শনে এসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের যুগ্ম-কমিশনার

নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তারা এফডিসিতে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তারা এফডিসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, বহিরাগত প্রবেশ বন্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কোনো বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের যুগ্ম-কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হারুন-অর-রশীদ।

মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে এসে এই পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনে দু’পক্ষের অভিযোগ ছিল এখানে এসে বহিরাগতরা মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে।

দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এসেছেন উল্লেখ করে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি। বহিরাগত অস্ত্রধারীদের ঠেকাতে প্রশাসন সহায়তা করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি।

নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান হারুন অর রশীদ।

২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হলেন পীরজাদা হারুন।

তিনি বলেন, তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তা ও নির্বাচনে অংশ নেয়া দু’পক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি বুধবার থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসি প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে।

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে বলেও এসময় জানান তিনি।

বিষয়:অভিনয় ইলিয়াস কাঞ্চন এফডিসি জায়েদ নিপুণ নির্বাচন ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…