চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচন: কে কতো ভোট পেলেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শুক্রবার দিনভর নির্বাচনের পর দিবাগত রাত পৌনে ১টা ৫২ মিনিটে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল প্রকাশ হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীকে পরাজিত করে আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন। শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। এক নজরে দেখে নিন কে কতো ভোট পেলেন।

সভাপতি পদে লড়ে মিশা সওদাগর নির্বাচিত হয়েছেন ২২৭ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট।

সহ-সভাপতি পদে জয় লাভ করেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং রুবেল। ডিপজল পেয়েছেন ৩১১ ভোট এবং রুবেল পেয়েছেন ২৯৩ ভোট। এই পদের পরাজিত প্রার্থী নানা শাহ্‌ পেয়েছেন ৯৮ ভোট।

ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। জায়েদ খান পেয়েছেন ২৮৪ ভোট। ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৮১ ভোট পেয়ে জিতেছেন আরমান। তার প্রতিদ্বন্দ্বী সাংকোপাঞ্জা পেয়েছেন ৭১ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন অভিনেতা ইমন। তিনি পেয়েছেন ২৪৭ ভোট। পরাজিত প্রার্থী নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন জাকির হোসেন। তিনি পেয়েছেন ২৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডন পেয়েছেন ১২২ ভোট।

কার্যকরী পরিষদ সদস্য পদ ১১টি। জিতেছেন অঞ্জনা সুলতানা (৩২৪ ভোট), অরুণা বিশ্বাস (৩১৫ ভোট), আলীরাজ (৩৩৬ ভোট), আফজাল শরীফ (২৯৩ ভোট), আসিফ ইকবাল (৩১৪ ভোট), আলেক জান্ডার বো (৩৩৭ ভোট), জেসমিন (৩০৯ ভোট), জয় চৌধুরী (৩০৩ ভোট), বাপ্পারাজ (৩০১ ভোট), মারুফ আকিব (২৭৩ ভোট), রোজিনা (৩২০ ভোট)।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিন তিন প্রার্থী। তারা হলেন সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ।

ভোট গ্রহণের আগে নির্বাচন কমিশন যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ওই তিন পদে তিনজনকে নির্বাচিত ঘোষণা করেন।

ট্যাগ: ইলিয়াস কোবরাজায়েদ খানমিশা সওদাগরমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

পরবর্তী

লেস্টারের ইতিহাস

পরবর্তী

লেস্টারের ইতিহাস

আত্মোৎসর্গের রাজনীতিতে ফিরে আসতে হবে: শ ম রেজাউল করিম

সর্বশেষ

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT