চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মৌসুমী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পীর বর্তমান কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় ২০১৭ সালের ৩ জুলাই তিনি পদত্যাগ করেন। এবার তিনি সভাপতি পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘সবার অনুরোধেই প্রার্থী হতে যাচ্ছি। আমারও আগ্রহ ছিল। এই জায়গাটাতে এসে চলচ্চিত্র, চলচ্চিত্রশিল্পীদের জন্য নতুন কিছু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আজ রাজ্জাক আঙ্কেল নেই। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাকে। এ ছাড়া ফারুক ভাই, সোহেল রানা ভাই, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, কাঞ্চন ভাই, রুবেল ভাই, কবরী আপা, সুচন্দা আপা, ববিতা আপা, রোজিনা আপা, চম্পা আপাসহ জ্যেষ্ঠ গুণী শিল্পীদের কাছে যাব। তাদের আশীর্বাদ নিয়েই মাঠে নামব।’

শোনা গিয়েছিল ওমর সানী এবারও সভাপতি পদে নির্বাচন করবেন। কিন্তু তিনি সরে গিয়ে মৌসুমীকে সুযোগ দিচ্ছেন। ওমর সানী বলেন, এবারের নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না। আমি চাই মৌসুমী নির্বাচন করুক। দরকার হলে এর পরের বার নির্বাচনে অংশ নিবো।

জানা যায়, এক প্যানেলে সভাপতি পদে মৌসুমী এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন সাইমন সাদিক। সাইমন বর্তমানে ভারতে রয়েছেন। তাই এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।

মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের শপথ নেয়ার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ দুই বছর পার হয়ে যায় গত মে মাসে। নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়। তবে নির্ধারিত সময় এরইমধ্যে পার হয়ে গেছে।

Reneta

অবশ্য শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর মাঝে আমেরিকায় ছিলেন। তিনি দেশে এসে সম্প্রতি জানান, চলতি মাসেই তফসিল ঘোষণা এবং অক্টোবরে হবে এই সমিতির নির্বাচন। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর সানীমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাপাসিয়ায় নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ দিনব্যাপী এডিস মশা নির্মূল কার্যক্রম শুরু ডিএসসিসির

মে ১০, ২০২৬

রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ, পাঁচ মামলায় জামিনে থাকছেন আইভী

মে ১০, ২০২৬

যশোরে সার সংকটে দিশেহারা করলা চাষিরা

মে ১০, ২০২৬

তামিলনাডুতে মুখ্যমন্ত্রী হলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT