বিনোদন

‘শিল্পী নয়, স্টারদের পারিশ্রমিক বেশি’

‘দর্শকের উপরে সবকিছু ছেড়ে দিলে নির্মাতার কোনো ভূমিকায় থাকে না’

বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, সাধারণ জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষের ছবি, তিনি সাধারণ পোশাক পরিহিত, পটভূমিতে শহরের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

“দর্শক কী দেখতে চায়- এই চিন্তাটা পাশে রেখে আমাদের নির্মাতাদের উচিত দর্শক তৈরী করা। ভাবা উচিত, দর্শককে আমরা কী দেখাবো। দর্শকের উপরে সবকিছু ছেড়ে দিলে নির্মাতা বা রাইটারের কোনো ভূমিকায় থাকে না।”

‘বাংলাদেশের বেশির ভাগ দর্শক কী ধরনের নাটক দেখতে চায়?’ চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘৩০০ সেকেন্ড’ এর উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এমন প্রশ্নে উপরের কথাগুলো বলেন অভিনেতা, নির্দেশক আবদুল্লাহ রানা।

অনুষ্ঠানে অতীত অভিজ্ঞতা ও বর্তমান সময়ের ছোটপর্দার প্রেক্ষাপট নিয়ে জয়ের নানা প্রশ্নের উত্তর দেন রানা।

আগের তুলনায় শিল্পীদের পারিশ্রমিক অনেক বেশি। জয়ের এমন কথায় আবদুল্লাহ রানা বলেন, আসলে শিল্পী নয় স্টারদের পারিশ্রমিক অনেক বেশি। এখনতো শিল্পীরা হাারিয়েই যাচ্ছেন।

ব্যক্তিগত পছন্দ, অপছন্দের কথার বাইরে এই অভিনেতা এই সময়ের ওটিটি প্লাটফর্মের কাজ নিয়েও কথা বলেন।

অভিনেত হিসেবে আবদুল্লাহ রানা খ্যাতি অর্জন করলেও নির্দেশনা দিয়ে মিডিয়া জগতে যাত্রা শুরু করেন তিনি। কাজ করেছেন বহু নাটক এবং টেলিফিল্মে। অভিমানে মাঝখানে বহুদিন মিডিয়া জগত থেকে নিজেকে দূরে রাখেন। এরপর অনেকের অনুরোধেই আবার ফিরে আসেন চিরচেনা পরিবেশে।

বিষয়:৩০০ সেকেন্ড অভিনয় আবদুল্লাহ রানা ওটিটি চ্যানেল আই টেলিফিল্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…