বলিউড ইন্ডাস্ট্রিতে যেনো সম্পর্ক ভাঙ্গণের মৌসুম শুরু হয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি টপ জুটির ভাঙ্গণে রীতিমতো আতঙ্কে বলিউড পাড়া। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে আরেকটি জুটির কথা।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, বলিউড নায়িকা শিল্পী শেঠির সংসার ভাঙ্গণের পথে। কিছুদিন আগেও তাদের সম্পর্ক ভালো ছিল।
ছেলের জন্মদিনে বেশ ধুমধাম করে এবছর পালন করেছেন। হঠাৎ এমন কী হলো যে রাজকুন্দ্রা বাসায় না থেকে বিান্দ্রায় নিজের অফিসে থাকছেন।
মাঝে মধ্যে নিজের দরকারি জিনিসপত্র নেওয়ার জন্য বাড়ি আসছেন। অফিসকে একরকম বাসা বাড়ি বানিয়ে ফেলার কারণেই সংসার ভাঙ্গণের গুঞ্জন আরো আলোচনায় এসেছে।
যদিও শিল্পা ও রাজকুন্দ্রা কেউই বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি।








