শিরোপা জয় থেকে আর মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে রাফায়েল নাদাল। ইউএস ওপেনের সেমিতে শুক্রবার রাতে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা।
ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে রোববারের ফাইনালে নাদালের প্রতিপক্ষ সাউথ আফ্রিকান তারকা কেভিন অ্যান্ডারসন।
ফেদেরারকে হারিয়ে শেষ চারে উঠলেও নাদালের সঙ্গে আর পেরে ওঠেননি দেল পোত্রো। আর্জেন্টাইন তারকাকে ৪-৬, ৬-০, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেন ক্লে কোর্টের রাজা।
এদিকে, দিনের প্রথম ম্যাচে পাবলো কারেনো বাস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন অ্যান্ডারসন।







