চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিতে চাচাকে উপহার নাদালের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নাদাল

নিউইয়র্কে করে দেখালেন রাফায়েল নাদাল। রোববার ইউএস ওপেন ফাইনালে সাউথ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ধরাশায়ী করলেন তিনি। প্রতিপক্ষকে হারালেন ৬–৩, ৬–৩ ও ৬–৪ ব্যবধানে। মাত্র ২ ঘণ্টা ২৭ মিনিটেই একপেশে ফাইনাল জিতে নেন স্প্যানিশ সুপারস্টার।

এদিন প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি। এই নিয়ে তৃতীয়বার ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতলেন রাফা। সবমিলিয়ে তার ঝুলিতে ১৬টি গ্র্যান্ডস্লাম খেতাব। এই ট্রফি জিতে সেটা চাচাকে উপহার দিয়েছেন ক্লে কোর্টের রাজা।

এ বছরের জুনেই ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন নাদাল। ২০১৩ সালের পর এই নিয়ে এক বছরে দুটি গ্র‌্যান্ডস্ল্যাম জিতলেন তিনি।

জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়েন নাদাল। বলেন, ‘এ বছর যা হল তা এখনও বিশ্বাস হচ্ছে না। চোট, নানারকম ঝামেলা এবং ফর্মে না থাকায় গত কয়েকবছর খুব সমস্যা হয়েছে। তাই এ বছর শুরু থেকেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

ইউএস ওপেনে চাচা টোনির তত্ত্বাবধানে শেষবার খেললেন নাদাল। ২০১৮ সাল থেকে কার্লোস মোয়া তার কোচ হচ্ছেন। বিদায়লগ্নে তাই চাচাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, ‘তাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। তিনি না থাকলে আমার হয়ত টেনিস খেলাই হতো না। তার মতো একজনকে পাশে পেয়েছিলাম বলেই এতদূর আসতে পেরেছি।’

এ বছর রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারের ঝুলিতেই টেনিসের সেরা খেতাবগুলি গেল। ফ্রেঞ্চ ও ইউএস ওপেনে জিতলেন নাদাল। ফেডেরার অস্ট্রেলিয়া ওপেন ও উইম্বলডনে জিতেছেন। তবে ফেডেরারের ১৯টি গ্র‌্যান্ডস্লামের খেতাব থেকে এখনও দূরে নাদাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেন ২০১৭রাফায়েল নাদাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT